Arjun and Malaika: মন কষাকষি সরিয়ে আবার কাছাকাছি অর্জুন এবং মালাইকা, দূরত্ব মেটাতে একসঙ্গে শহর ছাড়লেন

গত কয়েক মাস ধরে যুগলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। মাঝে মধ্যেই মন ভাঙার পোস্ট শেয়ার করতে দেখা যেত দুজনকে। একসঙ্গে ক্যামেরার সামনে আসাও বন্ধ করে দেন তাঁরা। এমনকি ২৬ জুন অর্জুনের জন্মদিনের পার্টিতেও দেখা মেলেনি মালাইকার

মন কষাকষি সরিয়ে তবে কি আবার কাছাকাছি আসতে চলেছেন অর্জুন এবং মালাইকা  (Arjun and Malaika)। শনিবার মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) পাপারাৎজির ক্যামেরাবন্দি হন দুই তারকা। একসঙ্গে শহর ছাড়তে দেখা গিয়েছে তাঁদের। বয়সের বিস্তর ফারাককে দূরে সরিয়ে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন অভিনেতা অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা। তবে গত কয়েক মাস ধরে যুগলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। মাঝে মধ্যেই মন ভাঙার পোস্ট শেয়ার করতে দেখা যেত দুজনকে। একসঙ্গে ক্যামেরার সামনে আসাও বন্ধ করে দেন তাঁরা। এমনকি ২৬ জুন অর্জুনের (Arjun Kapoor) জন্মদিনের পার্টিতেও দেখা মেলেনি মালাইকার (Malaika Arora)। সব মিলিয়ে দুজনের প্রেম ভাঙার খবরে একপ্রকার সিলমোহর পড়েছিল। তবে এদিন শহর ছাড়তে দেখা গেল দুই তারকাকে। নেটিজেনদের অনুমান, নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝি মেটাতে একান্তে সময় কাটাতে গেলেন অর্জুন-মালাইকা।

আরও পড়ুনঃ 

মুম্বই বিমানবন্দরে অর্জুন-মালাইকা... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement