Anant Ambani Wedding: ছেলের বিয়ের আগে মুম্বইতে গণবিবাহের আয়োজন করলেন মুকেশ আম্বানি, দেখুন ভিডিয়ো

অবশেষে আগামী ১২ জুলাই চার হাত এক হবে। বান্দ্রার কুরলা কমপ্লেক্সের (BKC) জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে বিয়ের আসর।

ম্বইতে গণবিবাহের আয়োজন করলেন মুকেশ আম্বানি (ছবি:PTI)

হাতে আর কয়েকটা দিন মাত্র। তারপরই সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন মুকেশ আম্বানির(Mukesh Ambani) পুত্র অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)। ইতালি (Italy) ও জামনগরে (Jamnagar) হয়েছে প্রাকবিবাহ (Pre-Wedding Ceremony) অনুষ্ঠানের পর, অবশেষে আগামী ১২ জুলাই চার হাত এক হতে চলেছে। বান্দ্রার কুরলা কমপ্লেক্সের (BKC) জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে বিয়ের আসর। গাঁটছড়া বাঁধার আগে গরীব দম্পতিদের জন্য গণবিবাহের আয়োজন করলেন অনন্ত ও রাধিকা। পাশে ছিল আম্বানি পরিবার। মুম্বই সংলগ্ন থানেতে অনুষ্ঠিত হচ্ছে এই গণবিবাহের অনুষ্ঠান।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement