West Bengal Assembly Election 2021 : শ্রাবন্তী, নুসরতদের সঙ্গে তুলনা, দিপ্সীতা, মীনাক্ষীকে নিয়ে কুরুচিকর মিমের সমালোচনায় নেটিজেনরা
কলকাতা, ১২ এপ্রিল : সংযুক্ত মোর্চার দুই প্রার্থী দিপ্সীতা ধর এবং মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মিম ছড়িয়ে পড়ল অন্তর্জালে। যা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের

একাংশের মধ্যে জোরদার সমালোচনা শুরু হয়।
ওই মিমে দিপ্সীতা, মীনাক্ষীর পাশাপাশি শ্রাবন্তী, পায়েলকে যেমন দেখা যাচ্ছে, তেমনি দেখা মেলে নুসরত জাহান (Nusrat Jahan) এবং মিমি চক্রবর্তীরও (Mimi Chakraborty)। শ্রাবন্তী, পায়েল নুসরত এবং মিমি চক্রবর্তীদের সমাজের আকর্ষণীয় মহিলা হিসেবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে দিপ্সীতা (Dipsita Dhar) এবং মীনাক্ষীকে সেখানে 'পরিচারিকা' হিসেবে তুলে ধরা হয়েছে ওই মিমে। টলিউডের ওই নায়িকার পাশে দীপ্সিতা এবং মীনাক্ষীকে রেখে কীভাবে তাঁদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা হল, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়।
আরও পড়ুন : Uttar Pradesh : যুবকের যৌনাঙ্গে কোপ বৃহন্নলাদের, উত্তরপ্রদেশের ঘটনায় শিউরে উঠবেন
সেই কুরুচিকর মিমের (Meme) উত্তর এরপর দিপ্সীতা নিজের ওয়ালে দেন বেশ কড়াভাবে। তাঁকে এবং মীনাক্ষীকে নিয়ে যে কুরুচিকর মিম তৈরি করা হয়েছে, তারজন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে একযোগে কাঠগড়ায় তোলেন সংযুক্ত মোর্চার এই তরুণ প্রার্থী।
দেখুন কী লিখলেন দীপ্সিতা...
বিজেমূল একটা মিম বানিয়েছে। আমার আর মীনাক্ষী দি-র ছবির পাশে "কাজের মাসি" লিখেছে।এখন ওরা কি ভেবে লিখেছে, কেন লিখেছে তার...
Posted by Dipsita Dhar on Sunday, April 11, 2021
অন্যদিকে দীপ্সীতা এবং মীনাক্ষীকে নিয়ে যে মিম তৈরি হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হন অভিনত্রী শ্রীলেখা মিত্রও।
(The above story first appeared on LatestLY on Apr 12, 2021 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

