Viral Video: সোশ্যাল মিডিয়ায় হাউ হাউ করে কেঁদে ভাসালেন মোনালি ঠাকুর!

শ্যুটিংয়ের মাঝখানে হঠাৎ হাউ হাউ করে কাঁদলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর (Singer Monali Thakur)? আবার সেই কাঁদার পর্বের মুহূর্ত ভিডিও করলেন। শুধু তাই নয়, নিজেই সেই ভিডিও ছড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। নিমেষেই ভাইরাল হল সেই ভিডিও।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় হাউ হাউ করে কেঁদে ভাসালেন মোনালি ঠাকুর!
হাউ হাউ করে কেঁদে ভাসালেন মোনালি ঠাকুর (Photo Credits: Instagram)

শ্যুটিংয়ের মাঝখানে হঠাৎ হাউ হাউ করে কাঁদলেন জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর (Singer Monali Thakur)? আবার সেই কাঁদার পর্বের মুহূর্ত ভিডিও করলেন। শুধু তাই নয়, নিজেই সেই ভিডিও ছড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। নিমেষেই ভাইরাল হল সেই ভিডিও।

কিন্তু কেন হঠাৎ এমনটা করতে গেলেন গায়িকা? নিজের কাঁদার যে ভিডিওটি তিনি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, ভিডিওটি শুরু হচ্ছে কান্না দিয়ে। কাঁদতে কাঁদতে তিনি বলছেন," যাক বাবা শ্যুটিং শেষ।" একথা বলেই হাসতে থাকেন তিনি। তারপর বলেন, "নাটকটাও ভাল করে হয় না আমাকে দিয়ে।" তারপরই শিস বাজিয়ে নিজের সঙ্গের বান্ধবীকে নিয়ে ভিডিও পোস্ট করে তিনি লেখেন, "যাইহোক। জিরো ডিগ্রিতে ব্যাকলেস জামা পরে শ্যুটিং করলে সোজা মাথায় গিয়ে আঘাত করে। আমার ব্রেইন আর শরীর জমে গিয়েছে। কিন্তু আমি তাও সুপার এক্সসাইটেড আমাদের কাজটা নিয়ে।" তবে তিনি কোন শ্যুটিংয়ের সময় ওই ভিডিও রেকর্ড (Video Record) করা হয়েছে তা বলতে শোনা যায়নি গায়িকাকে। আরও পড়ুন: 1kg Onion Free On Purchasing Smartphone: স্মার্টফোন কিনলেই ১ কেজি পেঁয়াজ ফ্রি!

নিজের গানের গলার জন্য তিনি বিখ্যাত। তবে তাঁর শিশুসুলভ আচরণ তাঁকে সকলের কাছে আরও প্রিয় পাত্রী করে তুলেছে। বিদেশি বয়ফ্রেন্ডের (Boy Friend) সঙ্গে চুটিয়ে প্রেম থেকে শুরু করে জীবনের সব কিছু নিয়েই খোলামেলা সুমধুর কণ্ঠের গায়িকা।

(The above story first appeared on LatestLY on Dec 07, 2019 06:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).