Cow And Snake Video: সাপের গাল চাটছে গোরু! দেখুন অকৃত্রিম ভালোবাসার ভিডিয়ো
সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে খোলা মাঠের মধ্যে একটি সাপকে গোরুর সঙ্গে খেলা করতে দেখা যাচ্ছে।
কথায় আছে, কোনও কোনও মানুষের দাপটে বাঘে-গোরুতে নাকি এক ঘাটে জল। নিজেদের মধ্য়ে কোনও গণ্ডগোলই করে না! প্রাচীনকাল থেকে এই প্রবাদ মুখে মুখে বহুল প্রচারিত হলেও। কখনও মনে হয়ে এই ধরনের ঘটনা কেউ নিজের চোখে ঘটতে দেখেনি। কিন্তু, সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে খোলা মাঠের মধ্যে একটি সাপকে গোরুর সঙ্গে খেলা করতে দেখা যাচ্ছে। গোরুটি (Cow) আবার ভালোবেসে সাপের (Snake) গালও চেটে দিচ্ছে। ভিডিয়োটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ভারতীয় বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দা (Indian Forest Service officer Susanta Nanda)।
১৭ সেকেন্ডের ওই ভিডিয়োতে কোনওরকম অশান্তি না করেই একটি সাপ ও গোরুকে খেলা (Playing) করতে দেখা যাচ্ছে। ভয় বা আতঙ্ক ভুলে সাপটির ফণার নিচে থাকা গালও চেটে দিচ্ছে গোরুটি। ভিডিয়োটির শিরোনামে সুশান্ত নন্দা লিখেছেন, ব্যাখ্যা করা (explain) খুব কঠিন (Difficult)। অকৃত্রিম ভালোবাসার (pure love) মাধ্যমে তৈরি হয়েছে এই ভরসা (trust)।
ভিডিয়োটি পোস্ট হওয়ার ১৫ ঘণ্টার মধ্য়েই তিন লক্ষ মানুষ এটি দেখে ফেলেছেন আর পছন্দ করেছেন ৫ হাজার মানুষ। অনেক নেটিজেন ভিডিয়োটি দেখে প্রকৃতিতে আজও অকৃত্রিম ভালোবাসার দাম দেওয়া হয় বলে মন্তব্য করেছেন।
একজন টুইটারাট্টি লিখেছেন, প্রকৃতি খুব জটিল ও বৈচিত্র্যময়। তার কাজকর্ম বোঝার জন্য অভিজ্ঞতা ও খুব মনোযোগ দিয়ে প্রকৃতিকে পর্যবেক্ষণ করতে হবে। তাহলেও প্রকৃতি নিজের স্বরূপ উন্মোচন করবে। অন্য একজন লিখেছেন, সৌভ্রাতৃত্বের অপূর্ব নিদর্শন দেখতে পাওয়া গেল এই ভিডিয়োতে। আজকের পৃথিবীর মানুষদের অসাধারণ এই দুই আত্মার থেকে মনুষ্যত্বের পাঠ নেওয়া উচিত। আরও পড়ুন: Mitthu Missing in Madhya Pradesh: প্রিয় মিঠু পাখিকে খুঁজে দিলে ১০,০০০ টাকা পুরস্কার, দেখুন ভিডিও
দেখুন ভিডিয়ো:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)