Bangladesh Viral Video: দোকানদারের দাড়ি ধরে টানা-হেঁচড়া, এলোপাথাড়ি চড়, বাংলাদেশের সাইবার ক্যাফে থেকে ভাইরাল ভিডিও

সজোরে থাপ্পড় কষান। দোকানের মধ্যে এমন দৃশ্য দেখে নাসিমকে বাধা দিতে এগিয়ে আসেন দোকানে উপস্থিত বাকি লোকজন। কিন্তু কারুর বাধা শুনতে নারাজ তিনি।

Customer Pulls Shopkeeper's Beard (Photo Credits: X)

ঢাকা ২৭ জুন: সাইবার ক্যাফেতে এসে দোকানদারের উপর চড়াও হলেন এক ব্যক্তি। মুসলিম দোকানদারের দাড়ি ধরে সজোরে টানলেন। এলোপাথাড়ি হাত চালালেন দোকানদারের উপর। ঘটনাটি বাংলাদেশের রাজধানী ঢাকার ঘিওর এলাকায় ঘটেছে। দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের পুরো ঘটনা। বাংলাদেশের (Bangladesh) সেই সিসিটি ফুটেজ ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

জানা যাচ্ছে, এলাকার একটি স্থানীয় সাইবার ক্যাফের মালিক হলেন আলি আজম মানিক। তাঁর উপরে হিংসাত্মক হামলা করার অভিযোগ উঠেছে নাসিম ভূঁইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, নাসিম রেগে গিয়ে সটান এসে মানিকের দাড়ি ধরে টান মারেন। জোরপূর্বক দাড়ি ধরে টানা-হেঁচড়া করেন। সজোরে থাপ্পড় কষান। দোকানের মধ্যে এমন দৃশ্য দেখে নাসিমকে বাধা দিতে এগিয়ে আসেন দোকানে উপস্থিত বাকি লোকজন। কিন্তু কারুর বাধা শুনতে নারাজ তিনি। বারবার দোকানদারের দাড়ি ধরে হামলা করতে উদ্যত হন।

দোকান মালিকের দাড়ি ধরে টানার অভিযোগ

রিপোর্ট অনুসারে খবর, নাসিম ওই দোকানে ঘন ঘন আসতেন। কিন্তু কাজের পর টাকা না দিয়েই চলে যেতেন। সম্প্রতি আলি আজম মানিক তাঁর পাওনা টাকা ফেরত চান নাসিমের কাছে। আর তাতেই নাকি চটে গিয়ে দোকান মালিকের উপর হামলা করেন তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement