সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে ২০০ কোটির বিয়ে, নেচে আসর মাতালেন ক্যাটরিনা কাইফ

অতিথিদের উড়িয়ে আনতে হেলিপ্যাড বানাতে চেয়েছিল গুপ্ত পরিবার।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে ২০০ কোটির বিয়ে, নেচে আসর মাতালেন ক্যাটরিনা কাইফ
গুপ্ত ব্রাদার্সের বিয়েবাড়িতে ক্যাটরিনা কাইফ(Photo Credit: Twitter)

আউলি, ২৪ জুন:  উত্তরাখণ্ডে হাইপ্রোফাইল বিয়েবাড়ি (high-profile weddings), পরিবেশের ক্ষতি মেটাতে রাজ্য সরকারকে তিন কোটি টাকা দিয়েছে বিয়েবাড়ি কর্তৃপক্ষ। এখানেই শেষ নয় প্রবাসী ভারতীয় গুপ্ত পরিবারের দুই ছেলের বিয়েতে থাকল এলাহি আয়োজন ২০০ কোটি টাকা খরচ হল বিয়েতে। আউলি-তে (Auli) সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত এক হোটেলে বসেছিল বিবাহ বাসর। সেখানে বিলাস ব্যসনের কোনও কিছুরই খামতি ছিল না। বিয়েত আগত অতিথি অভ্যাগতদের শিলা কি জওয়ানি নাচে মাতালেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ   (Katrina Kaif) । দেশেই ডেস্টিনেশন ওয়েডিং করে কোটি টাকার বিয়ে সারলেন দুই এনআরআই। আরও পড়ুন- রাতে ডেটিংয়ে চোখ টানা সাজে মুম্বইয়ের রাস্তায় সানি লিওন, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (দেখুন)

জানা গিয়েছে, বর কর্তারা দক্ষিণ আফ্রিকার বিতর্কিত ব্যবসায়ী পরিবার গুপ্ত ব্রাদার্স পরিবার এই পরিবারের দুই উত্তরাধিকারীর বিয়ে হল। বিয়ের আসর বসেছিল উত্তরাখণ্ডের আউলিতে। যে বিয়েতে মোটা টাকার বিনিময়ে পারফর্ম করলেন ক্যাটরিনা কইফ থেকে বাদশা, টেলিভিশনের ‘নাগিন’ থেকে ইন্ডিয়ান আইডল অভিজিত সবন্ত, এমনকি যোগগুরু বাবা রামদেবও! এমন খরচাপাতি করে বিয়ে এদেশে আগে হয়নি বলেই দাবি ওয়াকিবহাল মহলের। বিয়েতে প্রায় ২০০ জন অতিথি এসেছেন, প্রত্যেকের জন্যই বিয়েবাড়ির তরফে ছিল দামি উপহার। অতিথিদের আনতে হেলিপ্যাডের বন্দোবস্ত করতে চেয়েছিল গুপ্ত পরিবর, তবে উত্তরাখণ্ড সরকার তাতে সায় দেয়নি। উল্টে পরিবেশের ক্ষতি যাতে না হয় সেজন্য আগাম তিন কোটি টাকা সরকারে ঘরে জমা রাখতে হয়েছে বরকর্তাদের। অতিথিরা যাতে আগেভাগেই এসে আউলি ঘপরে দেখতে পরানে, তাই স্থানীয় সমস্ত হোম-স্টে, লজ,হোটেল সবই প্রায় বুক করে নিয়েছিল গুপ্ত পরিবার। শুধু বলিউড নয় অতিথিদের তালিকাতে ছিলেন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

ফিরে আসি বিয়ের কথা, গুপ্ত ব্রাদার্সদের নিয়ে বিতর্ক কম নেই। দুর্নীতিতে অভিযুক্ত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জেকব জুমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁদের। এমনকি গুপ্ত পরিবারই আড়াল থেকে জুমা সরকারকে পরিচালনা করত বলেও অভিযোগ উঠেছিল সে দেশে। তিন ভাই অজয় গুপ্ত, অতুল গুপ্ত এবং রাজেশ গুপ্ত মিলে ব্যবসা সামলান। অজয় গুপ্তর ছেলে সূর্যকান্ত গুপ্তর (Suryakant  the son of Ajay Gupta) বিয়ে ছিল গত বৃহস্পতিবার। আর এক ভাই অতুল গুপ্তর ছেলে শশাঙ্কের (Sashank the son of Atul Gupta) বিয়ে ছিল শনিবার। দিল্লি নিবাসী হিরে ব্যবসায়ী সুরেশ সিঙ্ঘলের মেয়ে কৃতিকার সঙ্গে বিয়ে হয়েছে সূর্যকান্তের। শশাঙ্কের বিয়ে হয়েছে দুবাইয়ের ব্যবসায়ী বিশাল জালানের মেয়ে শিবাঙ্গির সঙ্গে।

(The above story first appeared on LatestLY on Jun 24, 2019 04:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).