রাতে ডেটিংয়ে চোখ টানা সাজে মুম্বইয়ের রাস্তায় সানি লিওন, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (দেখুন)
পর্নস্টার থেকে বলিউড স্টার হওয়ার পিছনে সানি লিওন (Sunny Leone)-র সবচেয়ে বড় ফ্যাক্টার তাঁর লুক। পর্নস্টারের তকমা ঝেড়ে ফেলতে সানি লিওনের 'নন ভালগার' লুকের কথাই অনেকে বলেন।
মুম্বই, ২৪ জুন: পর্নস্টার থেকে বলিউড স্টার হওয়ার পিছনে সানি লিওন (Sunny Leone)-র সবচেয়ে বড় ফ্যাক্টার তাঁর লুক। পর্নস্টারের তকমা ঝেড়ে ফেলতে সানি লিওনের 'নন ভালগার' লুকের কথাই অনেকে বলেন। রিয়েলিটি শো বিগ বস থেকে বলিউডের দরজা খুলে দেশের সোশ্যাল মিডিয়ায় তিনিই বিগ বস। সেই সানি লিওন এখন মুম্বইয়ে চুটিয়ে সংসার করছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিপুল জনপ্রিয়তার সুবাদে সানি-র র হাতে প্রচুর কাজ। সিনেমার কাজ তো বটেই মিউজিক ভিডিও, বিজ্ঞাপনের কাজও সানির হাতে এত আসে যে তিনি সবাইকে 'হ্যাঁ' বলতে পারেন না।
চলতি বছর সানির মোট চারটি সিনেমা রিলিজ করার কথা সানির। তার মধ্যে তিনটিই দক্ষিণের সিনেমা-দুটি মালায়ালাম, একটি তামিল। অর্জুন পাতিয়ালা নামের একটা বলিউড সিনেমায় তাঁকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে। এই এত কাজের ফাঁকে সানি মুম্বইয়ে তাঁর বাড়িতে পরিবারকেও সময় দেন। গতকাল, সানি মুম্বইয়ের রাস্তায় ডেটিংয়ে বের হন স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে--দেখুন সানির সেই ডেটিং লুক--- আরও পড়ুন- বলিউডের এখন সবচেয়ে সুন্দরী নায়িকার মেকআপ হীন লুক

সানি লিওন এখন ব্যস্ত এক অ্যাড শ্য়ুটের কাজে।

সোশ্যাল মিডিয়ায় সানি লিওনের জনপ্রিয়তা আরও বাড়ছে।

সম্প্রতি তাঁর একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ৷ একটি ব্যাগ কাঁধে নিয়ে পিছনের দিকে তাকিয়ে সানি বলছেন ভোজপুরি ভাষায় 'কা বে, কাম কর, মুঝে ছোড় অর্থাৎ কাজ কর আমাকে ছাড় ৷'

সানি লিওন এখন ব্যস্ত তার পরবর্তী ছবি 'কোকাকোলা'-র কাজের জন্য ভোজপুরী ভাষা শেখার কাজে। ‘কোকাকোলা’ আদতে হরর-কমেডি ঘরানার ছবি। উত্তরপ্রদেশের প্রেক্ষাপটেই লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। আর সেই কারণেই উত্তরপ্রদেশের স্থানীয় ভাষা দিনরাত এক করে মন দিয়ে শিখতে শুরু করেছেন অভিনেত্রী সানি লিওনে। সূত্রের খবর, সানি নাকি রীতিমতো রোজ ক্লাস করছেন এই ভাষা আয়ত্ত করা জন্য। ছবির শুটিং শুরু হবে চলতি বছরের জুলাই মাসের শেষের দিকে।
(The above story first appeared on LatestLY on Jun 24, 2019 12:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

