World Wildlife Conservation Day 2023: আজ বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস, জানুন ইতিহাস ও তাৎপর্য

আজ বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস। প্রতি বছর ৪ ডিসেম্বর বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস (World Wildlife Conservation Day 2023) পালন করা হয়।

World Wildlife Conservation Day (File Image)

আজ বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস। প্রতি বছর ৪ ডিসেম্বর বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস (World Wildlife Conservation Day 2023) পালন করা হয়, বন্যপ্রাণী এবং তাদের আবাসস্থল রক্ষা ও সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিবস পালন করা হয়। বিশ্বব্যাপী বন্যপ্রাণীর ক্রমহ্রাসমান সংখ্যা সম্পর্কে মানুষকে সচেতন করার একটি বার্ষিক পদক্ষেপ। পরিবেশগত ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস পালনের ইতিহাস এবং তাৎপর্য

২০১২ সালের ৮ নভেম্বর 'দ্য ওয়াইল্ডলাইফ ট্রাফিকিং অ্যান্ড কনজারভেশন' অনুষ্ঠানে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রচেষ্টায় বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবস (World Wildlife Conservation Day) প্রতিষ্ঠিত হয়। আরও পড়ুন: Indian Navy Day 2023: ডিসেম্বরের ৪ তারিখ কেন পালিত হয় ভারতীয় নৌবাহিনী দিবস? জেনে নেব এর ইতিহাস ও তাৎপর্য

বাস্তুতন্ত্র রক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রাণী ও গাছপালার যেমন ভূমিকা রয়েছে, তেমনই বিভিন্ন ফুল, ফল, কীটপতঙ্গেরও বিশেষ ভূমিকা থাকে। বন্যপ্রাণী হত্যা এবং পাচার চক্রকে দমন করার চেষ্টা করছে বিভিন্ন দেশ, কিন্তু তা সত্ত্বেও বন্যপ্রাণী হত্যা ও পাচার বন্ধ করা যাচ্ছে না। সেই কারণেই বন্যপ্রাণ রক্ষা আন্দোলনকারীরা চোরাশিকার ও পাচার বন্ধ করার জন্য বিভিন্ন দেশের সরকারের কাছে আবেদন জানাচ্ছেন।

পরিবেশ রক্ষায় মানুষের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথচ মানুষই পরিবেশ ধ্বংস করে চলেছে। বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবসে তাই মানুষের সচেতন পদক্ষেপ গুরুত্বপূর্ণ। বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ দিবসে সকলকে শুভেচ্ছা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement