Shilpa Shetty Kundra: শিল্পার স্টাইল স্টেটমেন্টে সোশ্যাল মিডিয়ায় 'হাঙ্গামা', ছবিতে দেখুন বাজিগর কন্যার ফ্যাশান জাদু

শিল্পা শেঠি কুন্দ্রা। শুধু নায়ক নয়, বলিউডের ফ্যাশান আইকন। সামনেই শিল্পার নতুন সিনেমা মুক্তি পেতে চলেছে। প্রিয়দর্শনের 'হাঙ্গামা টু' সিনেমায় শিল্পা শেঠিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।

Shilpa Shetty Kundra (Photo Credits: Instagram)

মুম্বই, ১১ জুন: শিল্পা শেঠি কুন্দ্রা (Shilpa Shetty Kundra)। শুধু নায়ক নয়, বলিউডের ফ্যাশান আইকন। সামনেই শিল্পার নতুন সিনেমা মুক্তি পেতে চলেছে। প্রিয়দর্শনের 'হাঙ্গামা টু' (Hungama2) সিনেমায় শিল্পা শেঠিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। তার আগে সিনেমার প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন শিল্পা। আর শিল্পা মানেই ফ্যাশানের নতুন নতুন বাহার। দেখুন ছবিতে শিল্পের নতুন স্টাইল স্টেটমেন্ট।

 

View this post on Instagram

 

A post shared by Mohit Rai (@mohitrai)

দীর্ঘদিন পর বলিউড সিনেমায় দেখা যাবে তাঁকে। টুকটাক আইটম সঙয়ে মুখ দেখানো বাদ দিলে, শিল্পাকে ২০০৭ সালে আপনে, লাইফ ইন এ মেট্রো সিনেমাগুলিতে শেষবার দেখা গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Mohit Rai (@mohitrai)

ফ্যাশান জগতের বড় নাম মোহিত রাজ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হলুদ থিমের পোশাকে শিল্পার পোশাকের ছবি শেয়ার করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Mohit Rai (@mohitrai)

১৯৯৩ সালে বাজিগর সিনেমা দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন শিল্পা। তারপর ম্যায় খিলাড়ি তু আনারি থেকে গ্যাম্বলার-হাতকাড়ি। একের পর এক হিট সিনেমা দিয়ে কেরিয়ারটা দারুণ শুরু করেন।

 

View this post on Instagram

 

A post shared by Mohit Rai (@mohitrai)

২০০০ সালের পর থেকে সেভাবে আর বড় হিট না পাওয়ায় বলিউডে ধীরে ধীরে সরে যেতে থাকেন শিল্পা। তবে বলিউডে সেভাবে কাজ না করলেও শিল্পার স্টাইল সব সময়ই পেজ থ্রি-ফ্যাশান ম্যাগাজিনের শিরোনামে থেকেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement