৫ সেপ্টেম্বর, রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন, কীভাবে আসবে সৌভাগ্য

দৈনিক রাশিফল (File Image)

৫ সেপ্টেম্বর, ২০১৯: বৃহস্পতিবার আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কী লেখা আছে আপনার ভাগ্যে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা।

কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ- আজকের দিনটা মেষ রাশির জাতক জাতিকাদের চাকুরীক্ষেত্রে বিদেশ থেকে ডাক আস্তে পারে। আজ বন্ধুদের সঙ্গে দিনটি কাটাতে পারেন। শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে। অলসতার জন্য কাজ পুরো নাও হতে পারে। আরও পড়ুন, গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে গান যাদবপুর সাংসদ মিমি চক্রবর্তীর, দেখে নিন ভিডিও

শুভ সংখ্যা: ৩

শুভ রঙ - বেগুনি

বৃষ- আজ মামলা বা আইনকানুনের ঝামেলায় জড়াবেন না। দুর্ঘটনার যোগ রয়েছে। তাই গাড়ি সাবধানে চালাবেন। চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না।

শুভ অঙ্ক: ৭

শুভ রঙ: ধূসর

মিথুন- মিথুন রাশির জাতকের কাছে আজকের দিনটি খানিকটা ভালো- মন্দে কাটবে। পরিবারে অশান্তি হতে পারে। ঝগড়া বিবাদ বাড়বে। খরচ বাড়বে। শরীরও খারাপ থাকতে পারে।

শুভ অঙ্ক: ৫

শুভ রঙ - হলুদ

কর্কট- আজ আপনার পরিবারের সঙ্গে খানিকটা ঝগড়া বিবাদ হতে পারে। তাই নিজের ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন। মেজাজ গরম করবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে।

শুভ সংখ্যা: ২

শুভ রঙ - গোলাপি

সিংহ- সহকর্মীর সঙ্গে মন কষাকষি থেকে থাকলে আজই তা মিটিয়ে নিন। খুব সহজে যেকোনো বিবাদ মিটে যাবে। কাজে সাফল্য আসবে। আজকে বেশি ভাবুক থাকবেন না।

শুভ সংখ্যা: ৯

শুভ রঙ - হলুদ

কন্যা- এই জাতক জাতিকাদের আজ বেশি পয়সা খরচ করা উচিত হবেনা। সময়ে নিজের কাজ পূরণ করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ নয়, তবে শরীর মোটের ওপর ভালোই থাকবে।

শুভ সংখ্যা: ১

শুভ রঙ - গাঢ় লাল

তুলা- তুলা রাশির জাতক জাতিকাদের কাছে দিনটা ভাল যাবে। ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। বিয়ের যোগ রয়েছে। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে লাভের আশা করা যায়। শরীর ভালোই থাকবে।

শুভ সংখ্যা: ৬

শুভ রঙ: ক্রিম

বৃশ্চিক- আপনি যদি সৃজনশীল হন তবে দিনটি আপনার জন্য শুভ। আত্মবিশ্বাস বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। শরীর মোটের ওপর ভালোই থাকবে।

শুভ সংখ্যা: ১৫

শুভ রঙ - সাদা

ধনু- আজ এই জাতক জাতিকাদের আর্থিক, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে লাভবান হবেন। বিয়ের যোগ রয়েছে।

শুভ সংখ্যা: ৪

শুভ রঙ - সবুজ

মকর- মকর রাশির জাতকের কাছে দিনটি খুবই ভালো যাবে। ব্যবসায় বৃদ্ধি বাড়বে। মান- সম্মান বৃদ্ধি পাবে। পাওনা মিতে যেতে পারে। সরকারি কাজ আটকে থাকলে, আজ তা সফল হয়ে যাবে।

শুভ সংখ্যা: ৫

শুভ রঙ - সাদা

কুম্ভ- আজ ধনলাভ হবে। অসুস্থতার জন্য প্রচুর খরচ হতে পারে। কোথাও পয়সা পাওয়া থেকে আটকে থাকলে তাও পাওয়া যাবে।

শুভ সংখ্যা: ১৬

শুভ রঙ -গোলাপী

মীন- মীন রাশির জাতক জাতিকাদের কাছে আজ দিনটা বিশেষ ভাল যাবে না। কোনও কাজের জন্য অযথা অপমানিত হতে পারেন। যদিও তার জন্য আপনার বিশেষ কোনও দোষ থাকবে না। টাকা পয়সা আটকে থাকলে সেটা আজ পেতে পারেন।

শুভ সংখ্যা: ২

শুভ রঙ: কেশর

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement