১ ডিসেম্বর, ২০১৯: দিনটা কেমন যাবে? জানুন আজকের রাশিফলে

আজ রবিবার। কেমন থাকবে আপনার শরীর? মনের অবস্থাই বা কেমন থাকতে পারে? সর্বোপরি পুরো দিনটাই বা কেমন কাটবে? কাজের জায়গায় রয়েছে কি কোন সুখবর? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? কাছের মানুষজনদের থেকে কেমন ব্যবহার পাবেন! আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কী বলছে আপনার ভাগ্যগণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর বিশ্লেষণের পর আজকের ভবিষ্যত গণনা। জানুন কোন রং থেকে সংখ্যাটা আপনার জন্য আজ শুভ হতে পারে!

দৈনিক রাশিফল। (File Image)

১ ডিসেম্বর, ২০১৯: আজ রবিবার। কেমন থাকবে আপনার শরীর? মনের অবস্থাই বা কেমন থাকতে পারে? সর্বোপরি পুরো দিনটাই বা কেমন কাটবে? কাজের জায়গায় রয়েছে কি কোন সুখবর? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? কাছের মানুষজনদের থেকে কেমন ব্যবহার পাবেন! আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কী বলছে আপনার ভাগ্যগণনা। জানুন বিখ্যাত জ্যোতিষীর বিশ্লেষণের পর আজকের ভবিষ্যত গণনা। জানুন কোন রং থেকে সংখ্যাটা আপনার জন্য আজ শুভ হতে পারে!

মেষ-অতিরিক্ত পরিশ্রম করার কারণে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে। শত্রু আপনাকে অপদস্ত করতে সক্ষম হতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। আজ কারও সঙ্গে ব্যক্তিগত আলোচনায় গেলে অশান্তি হতে পারে। কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। আরও পড়ুন: ৩০ নভেম্বর, ২০১৯: সপ্তাহের শেষদিনটা কেমন যাবে? জানুন আজকের রাশিফলে

শুভ সংখ্যা- ৭

শুভ রং - লাল

বৃষ- কারও কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বাড়ার যোগ আছে। হারানো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের ক্ষেত্রে উন্নতি। আজ আপনার খুব কাছের কোনও বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন।

শুভ সংখ্যা- ৩

শুভ রং - সাদা

মিথুন- অবাক করে দেওয়া সুখবর আসতে পারে। কাউকে টাকা ধার দেবেন না। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

শুভ সংখ্যা- ৫

শুভ রং - সবুজ

সিংহ- দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন কোনও পথ খুলতে পারে। বাত রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। দুপুরের পরে বাড়তি আয়। আপনার ব্যবহারের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে।

শুভ সংখ্যা- ১

শুভ রং - কমলা

কন্যা- ভাল কোনও কাজের জন্য কর্মস্থানে শত্রুতা বাড়তে পারে। চোরের ভয়, বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন। অর্থনৈতিক সমস্যার সম্মুখিন হতে হবে। সন্তানদের কাজের কোনও শুভ খবর আসতে পারে। সারা দিন খুব অলসতায় কাটতে পারে। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন।

শুভ সংখ্যা- ৪

শুভ রং - সবুজ

তুলা- সকলের থেকে ভালবাসা পাবেন। জমি-সম্পত্তি ক্রয় বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটতে পারে। সন্তানের কাজে মুখ উজ্জ্বল হবে। পেটের সমস্যায় ভোগান্তি। সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরত মহিলাদের কর্মে অলসতা দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। বাড়তি কিছু খরচ হতে পারে।

শুভ সংখ্যা- ৮

শুভ রং - সাদা

বৃশ্চিক- সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তির আশঙ্কা। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি। যানবাহন-জমি কোনও কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। বন্ধু বিরোধিতা থেকে সাবধান থাকুন।

শুভ সংখ্যা- ১

শুভ রং - কালচে লাল

ধনু- পেটের সমস্যা বাড়তে পারে। আজ শরীরের কোথাও আঘাত লাগার আশঙ্কা আছে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। সারা দিন নির্ঝঞ্ঝাটে কাটবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল। আর্থিক উন্নতি থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে।

শুভ সংখ্যা- ৬

শুভ রং - হলুদ

মকর- ব্যবসা বা অন্য কোনও কাজে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পিঠ ব্যথায় সমস্যা হবে। অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য দিক সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। উচ্চশিক্ষা হোক বা প্রাথমিক, কোনও জায়গাতেই ফল ভাল নয়।

শুভ সংখ্যা- ১

শুভ রং - নীল

কুম্ভ- সকাল থেকে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। সারা দিন ব্যবসা গতানুগতিকভাবেই চলবে। ভাইবোনদের কাছ থেকে ভাল সাহায্য পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ। মা–বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে।

শুভ সংখ্যা- ৯

শুভ রং - কালচে নীল

মীন- উচ্চ বিদ্যার্থীদের সামনে ভাল যোগ আছে। বাড়ির সকলকে নিয়ে ভ্রমণের সম্ভাবনা। বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে একটু সাবধান। খুব বুঝে না চললে অতিরিক্ত খরচ হতে পারে। হঠাৎ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল। বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয়। রক্তপাত থেকে একটু সাবধান থাকুন। কোনও নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে বিপদে পড়তে হতে পারে।

শুভ সংখ্যা- ২

শুভ রং - হলুদ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement