National Tea Day 2023: জাতীয় চা দিবসে নেটিজিনদের কিছু মজার বার্তা দেখুন
আজকের দিনটি চা প্রেমীদের দিন। আজ জাতীয় চা দিবস। ভারতে প্রতি বছর ২১ সেপ্টেম্বর চা দিবস পালিত হয়।
কলকাতা: 'এক কাপ চায়ে আমি তোমাকে চাই, ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই...।' আজকের দিনটি চা প্রেমীদের দিন। আজ জাতীয় চা দিবস। ভারতে প্রতি বছর ২১ সেপ্টেম্বর চা দিবস পালিত হয় (National Tea Day 2023)। চা হলো এমন একটি পানীয় যা সারা বিশ্বেই জনপ্রিয়। প্রায় প্রতিটি শহরেই এই পানীয়ের চল রয়েছে। ভারতের উত্তর-পূর্ব অংশ ও দক্ষিণ-পশ্চিম চিন থেকে চায়ের উত্পত্তি বলে মনে করা হয়। চা-কে 'সোনালি পানীয়' বলা হয়। সকালে ঘুম থেকে উঠে কিংবা অফিসের ক্লান্তিতে আমাদের ভরসা এক কাপ চা। বন্ধুদের সঙ্গে বা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতেও চায়ের জুড়ি নেই। এছাড়া চা ওষুধের কাজও করে এটি মানুষের স্বাস্থের জন্য বেশ উপকারী। বিভিন্ন ধরনের চায়ের মধ্যে লাল-চা ও গ্রিন-টি খুবই উপকারী। লাল চা ঠান্ডা ও ইনফ্লুয়েঞ্জা থেকে রক্ষা করে।
জাতীয় চা দিবসে চা নিয়ে কিছু মজার বার্তা দেখে নেওয়া যাক-
Advertisement
সম্পর্কিত খবর
Happy Father’s Day 2025 Wishes In Bengali: পিতৃত্ব দিবসে বাবার সঙ্গে ভাগ করে নেওয়া শুভেচ্ছা বার্তা
Father's Day 2025: ছোট্ট হাত দিয়ে ধরে রয়েছে বাবার আঙুল, পিতৃ দিবসে বাবার কথা মনে পড়ছে পরমের, একরত্তি ছেলের ছবি সামনে আনলেন অভিনেতা
Father's Day 2025: আজ বিশ্ব পিতৃ দিবস। জেনে নিন এই দিনটির গুরুত্ব
Steve Smith Injury Update: নিজের আঙুলের চোট নিয়ে বড় আপডেট দিলেন স্টিভ স্মিথ
Advertisement
Advertisement