Research on Toothpaste: টুথপেস্টে পাওয়া গেল আর্সেনিক, বাড়ছে রোগের ঝুঁকি, কী বলছে গবেষণা?

টুথপেস্টে উপস্থিত এই ধরনের ভারী ধাতু নিউরোটক্সিন অর্থাৎ স্নায়ু ও মস্তিষ্কের ক্ষতি করতে পারে।

Credit: Pixabay

নয়াদিল্লিঃ সকালে (Morning) ঘুম (Sleep) থেকে উঠেই যে জিনিসগুলো হাতের সামনে প্রয়োজন হয় মানুষের, তার মধ্যে অন্যতম হল টুথপেস্ট (Toothpaste)। আজকাল বাজারে নানা নামীদামী ব্র্যান্ডের (Branded) টুথপেস্ট পাওয়া যায়। কিন্তু তা আপানার শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর তা জানেন কি? সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে হাড় হিম করা তথ্য। জানা গিয়েছে, প্রতিদিন সকালে দাঁত মাজার জন্য ব্যবহৃত টুথপেস্টে ব্যবহার করা হচ্ছে ভারী ধাতু। এই ধরনের ধাতু দীর্ঘদিন ধরে শরীরে জমতে থাকলে তা গুরুতর রোগের ঝুঁকি বাড়াবে বলে মত বিশেষজ্ঞদের।

টুথপেস্টেও ভেজাল, কী বলছে গবেষণা?

এই ধরনের ভারী ধাতু বয়স্ক ও শিশুদের জন্য আরও বেশি ক্ষতিকর বলে জানা গিয়েছে। এই ধরনের ধাতু শরীরে জমতে থাকলে শরীরের হরমোন ক্ষরণ থেকে মেটাবলিজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। জানা গিয়েছে, 'লিড সেফ মামা' সংস্থার তরফে এই সংক্রান্ত একটি গবেষণা করা হয়েছিল। যাতে বাজারচলতি ৫১টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এই গবেষণায় ব্যবহৃত টুথপেস্টের ৯০ শতাংশের মধ্যেও ভারী ধাতু পাওয়া গিয়েছে। এছাড়া একটি টুথপেস্টে ৬৫ শতাংশ আর্সেনিক পাওয়া গিয়েছে। এ ছাড়া তাতে রয়েছে ক্যাডমিয়াম, পারদ ও অন্যান্য ভারী ধাতু। বিশেষজ্ঞদের দাবি, টুথপেস্টে উপস্থিত এই ধরনের ভারী ধাতু নিউরোটক্সিন অর্থাৎ স্নায়ু ও মস্তিষ্কের ক্ষতি করতে পারে।

টুথপেস্টে পাওয়া গেল আর্সেনিক, বাড়ছে রোগের ঝুঁকি, কী বলছে গবেষণা?

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement