Ways to get rid allergies and rashes: গরমে এলার্জি এবং র্যাশ থেকে কিভাবে বাঁচবেন? ঘরোয়া পদ্ধতিতে মুক্তির উপায়
তীব্র গরমে শরীরে বিভিন্ন রকম র্যাশ বের হতে দেখা যায়। মূলত এটি এলার্জিজনিত সমস্যা। বিভিন্ন জায়গায় ফুসকুড়ি বের হয়। লাল হয়ে ওঠে। চুলকাতে থাকে। অনেক সময় ওই জায়গায় ঘা হয়ে যায়। ঘরোয়া উপায় এর হাত থেকে মুক্তি পেতে পারেন।
শুরু হয়েছে তীব্র গরম। তার সাথে বইছে লু। এই তীব্র গরমে শরীরে বিভিন্ন রকম র্যাশ বের হতে দেখা যায়। মূলত এটি এলার্জিজনিত সমস্যা। বিভিন্ন জায়গায় ফুসকুড়ি বের হয়। লাল হয়ে ওঠে। চুলকাতে থাকে। অনেক সময় ওই জায়গায় ঘা হয়ে যায়। এর সাথে যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের সেই ব্রণ আরো মারাত্মক হয়ে ওঠে। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে 'ডাইশিড্রোটিক এগজ়িমা'। অনেকে বিভিন্ন ধাতুর অলংকার ব্যবহার করলে সেখান থেকেও অ্যালার্জি বের হতে দেখা দেয়। ধাতুর সঙ্গে সূর্যের অতি বেগুনি রশ্মির সংস্পর্শ হলেই এই ধরনের সমস্যা হয়। একে 'ফোটোসেনসিটিভ ডিজ় অর্ডার' বলা হয়।
গরমে এই ধরনের এলার্জি এবং র্যাশ থেকে কিভাবে বাঁচবেন? ঘরোয়া উপায় এর হাত থেকে মুক্তি পেতে পারেন। প্রথমত ল্যাভেন্ডার তেল ব্যবহার করুন। ত্বকের বিভিন্ন রকম সমস্যা দূর করতে ল্যাভেন্ডার তেল এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হালকা গরম জল নিন এক কাপ। তাতে ৫ থেকে ৬ ফোটা ল্যােন্ডার অয়েল মেশিয়ে নিন তুলো করে আলতো ভাবে যে অঞ্চলের এলার্জি এবং র্যাশ বের হয়েছে সেখানে লাগিয়ে দিন। ব্যবহার করতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগার। এক কাপ জলে দু তিন ফোঁটা অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন সমস্যা হওয়া জায়গায় লাগান। উপকার পাবেন। এছাড়া ব্যবহার করতে পারেন পেপারমিন্ট তেল। যে সমস্ত জায়গায় লালচে হয়ে গেছে, র্যাশ বের হয়েছে সেখানে পেপারমিন্ট তেল লাগিয়ে দিন। রিলিফ পাবেন। ছাড়া আরও একটি উপকরণ ব্যবহার করতে পারেন।। তা হল শিয়া বাটার মাস্ক। একটি কাপে কিছুটা নারকেল তেল নিন তাতে মিশিয়ে নিন সমপরিমাণ শিয়া বাটার। এবার এই মিশ্রণটিতে এক কাপ জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এবার এই মিশ্রণটি ঠান্ডা করুন। তাতে মিশিয়ে নিন এক চামচ ভিটামিন সি অয়েল এবং তিন ফোঁটা ইউক্যালিপটাস অয়েল। মিশ্রণটি তৈরি করে এটি কাঁচের পাত্রে রেখে দিন। প্রতিদিন স্নানের আগে এলার্জি প্রবণ জায়গায় লাগিয়ে নিন। তাহলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে ওই সমস্ত সমস্যা।
এইভাবে এই তীব্র গরমে যে সমস্ত শরীরের অংশে এবং র্যাশ বের হচ্ছে সেখানে এই ঘরোয়া উপকরণ বা টোটকা গুলি ব্যবহার করুন। উপকার পাবেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)