Operate AC this way, save electricity: হিসাব করে এসি চালান। বাঁচবে বিদ্যুৎ। জেনে নিন টিপস

এসির ভুল তাপমাত্রা সেটিং এর কারণেই বিল বেশি হয়। সঠিক নিয়মে এবং সঠিক তাপমাত্রায় এসি চালালে বিদ্যুতের বিল বাঁচবে। তবে অংক কষে যদি এসি চালান তাহলে বিদ্যুতের বিল বাঁচানো সম্ভব। বাঁচবে টাকা।

তীব্র গরমে হাঁসফাঁস প্রাণ। ঘরে আসলে এসি ছাড়া থাকাই যাচ্ছে না। কিন্তু এসি চালালে বিদ্যুতের বিল চড়চড় করে বাড়ছে। তাই বাজেট ঠিক রাখতে এসি বন্ধ রাখতে হচ্ছে। তাতেই সমস্যা। এসি বন্ধ করলে ঘরে টেকা দায়। এসির ভুল তাপমাত্রা সেটিং এর কারণেই বিল বেশি হয়। সঠিক নিয়মে এবং । তবে অংক কষে যদি এসি চালান তাহলে বিদ্যুতের বিল বাঁচানো সম্ভব। বাঁচবে টাকা। জেনে নিন বেশ কিছু ফর্মুলা।

প্রথমে জেনে নিন ১৮ ডিগ্রিতে এসি চালালে বিল কত উঠতে পারে। এসি ১৮° তে সেট থাকলে কম্প্রেসার এর উপর চাপ বাড়ে। কম্প্রেসার বেশি সময় কাজ করে। ফলে বিদ্যুতের বিল বাড়বে। ১৮ ডিগ্রিতে প্রতিদিন ১৩ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। এই হিসাবে মাসে আনুমানিক ২৫০০ টাকার বেশি বিল আসবে।

যদি ২৪ ডিগ্রিতে সেট করে রাখেন তাহলে কম্প্রেসার এর উপর চাপ কম থাকে। ফলে বিদ্যুতের বিলও কম উঠবে। ২৪° তে প্রতিদিন ১০.০৫ কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ খরচ হয়। সেক্ষেত্রে মাসে ২০০০ টাকার মতো বিল আসবে।

আবার যদি ২৭ ডিগ্রিতে সেট করে রাখেন সে ক্ষেত্রে প্রতিদিন ৯ কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ খরচ হয়। সে ক্ষেত্রে বিদ্যুৎ খরচ হতে পারে আনুমানিক ১৭০০ টাকার মতো। এই হিসাব অনুযায়ী আপনি ২৪ থেকে ২৭ ডিগ্রির মধ্যে এসি সেট করে রাখুন। বিদ্যুৎ বিল অনেকটাই বাঁচবে। একদিকে ঠান্ডা হবে ঘর আরাম উপভোগ করবেন আবার মাসের শেষে টাকার খরচ কমবে। বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। তবে রাতে ঘুমানোর আগে এসির টাইমার সেট করে রাখবেন। অবশ্যই দরজা জানালা টাইট করে বন্ধ রাখতে হবে। জানালায় পর্দা ব্যবহার করবেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement