Chia seeds for skin: ঝকঝকে ত্বকের জন্য চিয়া সিড। জেনে নিন ব্যবহার করার নিয়ম

ত্বকের জন্য ব্যবহার করুন চিয়া সিড। উজ্জ্বল ত্বক পেতে চিয়া সিডের ভূমিকা অপরিসীম। চিয়া সিড যদি নিয়ম করে খান তাহলে ত্বকের উজ্জ্বল্য বাড়তে থাকবে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর চিয়া সিড। যা ত্বকের জন্য ভীষণ উপকারী। তাই ত্বকের যত্নে চিয়া সিডের তুলনা অপরিসীম।

Chia seeds for skin: ঝকঝকে ত্বকের জন্য চিয়া সিড। জেনে নিন ব্যবহার করার নিয়ম

উজ্জ্বল ত্বক সবাই চায়। অনেকের ত্বকে কালচে ছোপ দাগ বা বলিরেখা দেখা দেয়। এই দাগ চোখ দূর করে স্বাস্থ্যজ্জ্বল এবং দাগহীন ত্বক যদি চান তাহলে অবশ্যই এই নিয়ম অনুসরণ করুন। প্রতিদিনের জীবনযাত্রায় আনুন পরিবর্তন। পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। পাশাপাশি বাইরের ফাস্টফুড জাঙ্ক ফুড আইসক্রিম মিষ্টি চকলেট কোলড্রিংস এই খাবারগুলি বর্জন করুন। এর পাশাপাশি ত্বকের জন্য ব্যবহার করুন চিয়া সিড। উজ্জ্বল ত্বকপেতে চিয়া সিডের ভূমিকা অপরিসীম। চিয়া সিড যদি নিয়ম করে খান তাহলে ত্বকের উজ্জ্বল্য বাড়তে থাকবে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর চিয়া সিড। যা ত্বকের জন্য ভীষণ উপকারী। তাই ত্বকের যত্নে চিয়া সিডের তুলনা অপরিসীম।

এবার জেনে নিন চিয়া সিড কিভাবে ব্যবহার করবেন। এক চামচ চিয়া সিড অল্প জলে ভিজিয়ে রাখুন। মোটামুটি হাফ কাপ জল হলেই হবে। কুড়ি মিনিট ভিজানো হয়ে গেলে এতে এক চামচ অ্যালোভেরা জেল দিন, সামান্য পরিমাণ গোলাপ জল মেশান। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট থেকে ৩০ মিনিটের মধ্যে ধুয়ে ফেলুন।

ত্বককে নরম এবং হাইড্রেটেড করতে এক চামচ চিয়া সিডের সাথে দু চামচ মধু এবং দু চামচ দুধ মিশিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন । ত্বকে লাগিয়ে কুড়ি মিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন।

আরো একটি প্যাক খুব কাজে দেয় ত্বককে স্ক্রাবিং এ সাহায্য করে। কালো দাগ দূর করে। দই এবং চিয়া সিডের সঙ্গে লেবুর রসের একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন । যতক্ষণে নরম হয়ে যাচ্ছে। এর পর এই প্যাক মুখে লাগিয়ে রাখুন। মিনিট ১৫ পর ধুয়ে ফেলুন।

যেকোনো একটি পদ্ধতি আপনি সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন। তাতে আস্তে আস্তে আপনার ত্বকের গ্ল্যামার ফিরে আসবে । বলিরেখা দূর হবে। কালচে দাগ দূর হয়ে যাবে। ত্বক হবে উজ্জ্বল এবং ঝকঝকে।

(The above story first appeared on LatestLY on May 06, 2025 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).