Carrot Morabba Recipe: মজাদার খাবার গাজরের মোরব্বা। ঘরেই বানিয়ে ফেলুন চটপট

গাজরের মোরব্বা একটি মজাদার মিষ্টি। অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায়। এটি যেমন স্বাদে অসাধারণ, তেমনি হজমেও সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক সহজ রেসিপি।

গাজরের মোরব্বা একটি মজাদার মিষ্টি।  অনেকদিন সংরক্ষণ করে খাওয়া যায়। এটি যেমন স্বাদে অসাধারণ, তেমনি হজমেও সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ: গাজর – ৫০০ গ্রাম, চিনি – ৩৫০ গ্রাম, জল – ১ কাপ, এলাচ – ৩-৪টি, দারচিনি – ১ টুকরো, লেবুর রস – ১ টেবিল চামচ, কেশর (ইচ্ছেমতো) – কয়েকটি সুতোর মতো,গোলাপ জল – ১ চা চামচ

প্রস্তুত প্রণালী: প্রথমে গাজর গুলি ভালো করে ধুয়ে নিয়ে লম্বা ও পাতলা করে কেটে নিন। এবার একটি বড় পাত্রে জল ফুটিয়ে গাজরের টুকরোগুলি ৫-৭ মিনিট ব্লাঞ্চ করে নিন, যেন গাজর কিছুটা নরম হয়। এবার জল ঝরিয়ে ঠান্ডা করে রাখুন। এদিকে, অন্য একটি পাত্রে ১ কাপ জল ও চিনি দিয়ে সিরা তৈরি করুন। মাঝারি আঁচে নাড়তে থাকুন যতক্ষণ না চিনি গলে ঘন সিরা তৈরি হয়। এখন এতে এলাচ, দারচিনি, কেশর ও লেবুর রস দিয়ে দিন। কিছুক্ষণ ফুটিয়ে এতে ব্লাঞ্চ করা গাজর ঢেলে দিন।

গাজর সিরার সঙ্গে ভালোভাবে মিশে গেলে কম আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। লক্ষ্য রাখুন যাতে গাজর পুরোপুরি নরম হয়ে যায় ও সিরা ভালোভাবে গাজরে ঢুকে যায়। শেষে চাইলে এক চা চামচ গোলাপ জল মিশিয়ে দিন।

গাজরের মোরব্বা ঠান্ডা হলে পরিষ্কার কাচের বয়ামে ভরে রাখুন। ফ্রিজে রেখে প্রায় ২-৩ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়। দুপুর বা রাতের খাবারের পরে একটি মিষ্টি উপাদান হিসেবে এটি দারুণ উপভোগ্য।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement