Advantage of walnut in sunburn: আখরোট রোদে ত্বকে পোড়া দাগ ছোপ দূর করবে। জেনে নিন কিভাবে আখরোটের ব্যবহার করবেন।
আমরা সাধারণত আখরোট শুধু শরীরের জন্য উপকারী বলে জানতাম, কিন্তু ত্বকের জন্যও অত্যন্ত উপকারী হল আখরোট । আখরোটে রয়েছে ওমেগা-৩, ৬, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। গরমের তীব্র রোদ আমাদের ত্বকে ক্ষতিকর প্রভাব ফেলে, বিশেষ করে যখন আমরা দীর্ঘ সময় সূর্যের সংস্পর্শে থাকি। রোদে পোড়া দাগ শুধু ত্বকের সৌন্দর্য নষ্ট করে না, বরং এটি ত্বককে শুষ্ক ও রুক্ষ করে তোলে। এই সমস্যা সমাধানে প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে আখরোট বেশ কার্যকর।
আখরোট কেন উপকারী?
আখরোটে ভিটামিন E, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা-৩,৬, ফ্যাটি অ্যাসিড থাকে, যা ত্বকের কোষকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। এটি ত্বকের মৃত কোষ দূর করে নতুন ও সতেজ ত্বক বেরিয়ে আসতে সাহায্য করে। আখরোট ত্বকের বলিরেখা রোধ করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও চকচকে। সূর্যের অতিরিক্ত তাপে ত্বকে লালচে দাগ, জ্বালাপোড়া এবং শুষ্কতা দেখা দেয়। আখরোটের প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান এই সমস্যা দূর করতে সাহায্য করে। বিশেষ করে, আখরোট তেল সরাসরি সানবার্ন আক্রান্ত স্থানে ব্যবহার করলে তা ত্বককে আরাম দেয় এবং দ্রুত নিরাময়ে সহায়তা করে। এছাড়া, এতে থাকা পলিফেনল ত্বকের কোষ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আখরোট ব্যবহার করার পদ্ধতি
১. আখরোটের স্ক্রাব:
* কয়েকটি আখরোট গুঁড়া করে নিন।
* এতে এক চামচ মধু ও এক চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন।
* এই মিশ্রণটি মুখে ও রোদে পোড়া জায়গায় লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করুন।
* ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. আখরোটের ফেসপ্যাক:
* আখরোট গুঁড়ার সঙ্গে দুধ বা গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন।
* এটি পুরো মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন।
* শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩. আখরোট তেল:
* আখরোটের তেল সরাসরি রোদে পোড়া জায়গায় ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে ও দাগ দ্রুত হালকা হয়।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরে বসেই আখরোটের তৈরি স্ক্রাব ব্যবহার করা যায়। মধু বা দইয়ের সঙ্গে গুঁড়ো আখরোট মিশিয়ে স্ক্রাব তৈরি করলে তা ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। এছাড়া সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে বাইরে যাওয়ার আগে ত্বকে সামান্য আখরোট তেল ব্যবহার করা যেতে পারে।
আখরোটে আছে লিনোলেয়িক ও ওলেইক অ্যাসিড। যা ত্বকের স্বাভাবিক জেল্লা ধরে রাখে। অকালে ত্বকের বুড়িয়ে যাওয়া রুখতে আখরোটের জুড়ি মেলা ভার।
নিয়মিত আখরোট ব্যবহারের মাধ্যমে রোদে পোড়া দাগ কমানো সম্ভব এবং ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও প্রাণবন্ত।আখরোটে রয়েছে 'অ্যান্টি-এজিং' গুণ। তাই কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার না করে প্রাকৃতিক সমাধান হিসেবে আখরোটকে বেছে নিন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)