Lakshmi Puja 2022: আড়ম্বরহীন নয়, এ বছর আগের মতোই ধুমধাম করে হবে অপরাজিতার আঢ্য-র লক্ষ্মীপুজো
আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে প্রতিটি বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী। আর পাঁচটা বাঙালি ঘরের মতোই সাড়ম্বরে কোজাগরী লক্ষ্মী পুজো করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য
আজ কোজাগরী লক্ষ্মী পূজা (Kojagori Lakshmi Puja)। আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে প্রতিটি বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী। আর পাঁচটা বাঙালি ঘরের মতোই সাড়ম্বরে কোজাগরী লক্ষ্মী পুজো করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। প্রতিবছর ধুমধাম করে পালন করা হয় তাঁদের পুজো। নিজের হাতের ভোগ রান্না করেন অভিনেত্রী। থাকে রাজকীয় ব্যাপার। তবে গত দুবছর সেসব সেসব কিছুই হয়ে ওঠেনি।২০২০ সালে তিনি নিজে কোভিড আক্রান্ত ছিলেন। ২০২১ সালে হারিয়েছিলেন পিতৃসম শ্বশুরমশাইকে। এজন্যে আড়ম্বরহীন ভাবেই তাঁর বাড়িতে ঘরোয়া পুজো হয়েছিল শুধুমাত্র। তবে এবারের পরিস্থিতি একেবারে অন্যরকম। দুবছর ঠিক মতো পুজো করতে না পারার আক্ষেপ মিটিয়ে নিতে আগেভাগেই তোড়জোড় শুরু করে দিয়েছেন অভিনেত্রী। আগের মতো পুরোহিত দিয়েই পুজো হবে এবারে। দেখুন সেই ছবি-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Kolkata Fatafat Result Today, 17 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ মঙ্গলবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
Covid-19: আশঙ্কা বাড়িয়ে দেশের আরও একটি রাজ্যে করোনা আক্রান্তের হদিশ
Baba Vanga's Prediction 2025: বিশ্ব জুড়ে তোলপাড়, তার মাঝেই বাবা ভাঙার ভবিষ্যত বাণী, ২০২৫ সালে বাড়বে মানুষের দুর্দশা, দুর্গতি, দেখুন কী হতে চলেছে
Advertisement
Advertisement
Advertisement