Guru Pradosh Vrat 2024: গুরু প্রদোষ ব্রত কবে? জেনে নিন গুরু প্রদোষ ব্রতর উপকারী ফল...
প্রতি মাসে দুটি প্রদোষ পড়ে। পুরাণ অনুসারে, এই তিথিটি উৎসর্গ করা হয় ভগবান শিবকে। এই দিনে সূর্যাস্তের পর প্রদোষ সময়কালে পুজো করা হয় ভগবান শিব এবং মাতা পার্বতীর। এই পুজো করলে ভোলেনাথ ও মাতা পার্বতীর বিশেষ আশীর্বাদ লাভ হয়। ২০২৪ সালে জুলাই ও আষাঢ় মাসের শেষ প্রদোষ ব্রত পালন করা হবে ১৮ জুলাই, বৃহস্পতিবার। এই প্রদোষ তিথি বৃহস্পতিবার দিন হওয়ায় বলা হচ্ছে গুরু প্রদোষ। এটাই ২০২৪ সালের প্রথম গুরু প্রদোষ। জ্যোতিষীদের মতে, দৈব যোগ রয়েছে গুরু প্রদোষের এই দিনে।
গুরু প্রদোষ উপবাসের শুভ সময় তথা আষাঢ় শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হবে ১৮ জুলাই রাত ০৮:৪৪ মিনিটে এবং আষাঢ় শুক্লপক্ষের ত্রয়োদশী শেষ হবে ১৯ জুলাই রাত ০৭:৪১ মিনিটে। প্রদোষ ব্রত পুজো করা হয় সূর্যাস্তের পর, তাই ১৮ জুলাই পালন করা হবে গুরু প্রদোষ ব্রত ও পুজো। প্রদোষ পুজোর শুভ সময় শুরু হচ্ছে ১৮ জুলাই রাত ০৮:৪৪ মিনিটে এবং শেষ হবে রাত ০৯:২২ মিনিটে। জ্যোতিষীদের মতে, ২০২৪ সালের প্রথম গুরু প্রদোষে তৈরি হচ্ছে ব্রহ্ম যোগ। গুরু প্রদোষের ব্রহ্ম যোগ শুরু হচ্ছে ১৮ জুলাই সকাল ০৬:১৪ মিনিটে এবং শেষ হবে ১৯ জুলাই সকাল ০৪:৪৫ মিনিটে। এই যোগে ভোলেনাথের সঙ্গে দেবী পার্বতীর পুজো করলে মানুষের সমস্ত কষ্ট দূর হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গুরু প্রদোষ উপবাসে গঠিত হবে শিববাস যোগ, যা অত্যন্ত ঐশ্বরিক এবং বিরল বলে মনে করা হয়। শিব পুরাণ অনুসারে, এই যোগের সময় কৈলাস পর্বতে বসেন ভগবান শিব। এই দিনে মহাদেবের পুজো করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়। শিববাস যোগের সময়কাল শুরু হবে সূর্যোদয় পর। এছাড়াও আষাঢ় শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে তৈরি হচ্ছে বাব, বলভ এবং কৌলভের মতো অত্যন্ত শুভ যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই তিনটি যোগের সংমিশ্রণকে বলা হয় করণ যোগ। শিববাস যোগের মতোই করণ যোগ অত্যন্ত বিরল ও শুভ। এই যোগে যেকোনও ধরনের শুভ কাজের আয়োজন করলে শুভ ফল পাওয়া যায়।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)