Engineers’ Day 2025: আজ ইঞ্জিনিয়ার্স দিবস, ভারতরত্ন এম. বিশ্বেশ্বরায়ার জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে গোটা দেশ
আজ ১৫ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে (Engineers’ Day 2025)। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত গোটা দেশে পালিত হচ্ছে দিনটি। দেশের অগ্রগতিতে প্রকৌশল বিষয়ক উন্নয়ন , অগ্রগতি তুলে ধরতে দিনটি পালিত হয়ে থাকে।বিভিন্ন কোম্পানী,ইঞ্জিনিয়ারিং সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান দিনটি উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রখ্যাত ভারতীয় প্রকৌশলী মক্ষগুণ্ডম বিশ্বেশ্বরায়া (Sir Moksha gundam Visvesvaraya)- র জন্মদিনটি র স্মরণে ইঞ্জিনিয়ার্স দিবস পালিত হয়ে থাকে।
ইঞ্জিনিয়ার্স দিবসের এবারের মূল ভাবনা, উদ্ভাবন, স্থায়িত্ব, ও ডিজিটাল রূপান্তর। ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষে আগামীকাল প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে কোলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর সভার মেয়র ফিরহাদ হাকিম।
আজকের ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষ্যে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-
দেশের সকল ইঞ্জিনিয়ারকে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-
সকল ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার্স দিবসের শুভেচ্ছা-