Anushka Sharma-Virat Kohli Anniversary: রঙিন দিনে সাদাকালো ছবিতেই রঙ ছড়ালেন বিরুষ্কা

২০১৭ সালের ১১ ডিসেম্বর। বিবাহবন্ধনে বাঁধা পড়েছিলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা (Anushka Sharma-Virat Kohli)। তাঁদের ভালবাসার রঙে ভেসে গিয়েছিল সারা দুনিয়া (World)। যে রঙ এতটাই গাঢ় ছিল যে, অনেক সেলেব দম্পতিও তাঁদের বিবাহ বাসরের পোশাকের আদলে সাজাতে শুরু করে ছিলেন নিজেদের জীবনের বিশেষ দিনটার সাজ। সে খবর অজানা নয় কারোরই। বিয়ের আসর থেকেই তাঁরা পোস্ট করতে থাকেন একের পর এক ছবি ও ভিডিও। বিরুষ্কার প্রেম পরিণয়ে রূপান্তরিত হওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া। আজও তা অমলিন। দু বছর পেরিয়ে তাই সক্কাল সক্কাল নিজেদের ভালবাসার ছবি শেয়ার করলেন বিরাট। তবে রঙিন দিন রংদার নয়, ভালবাসার সব রঙ মিলিয়ে ভালবাসা ভরা এক সাদা কালো ছবি শেয়ার করলেন তিনি।

Anushka Sharma-Virat Kohli Anniversary: রঙিন দিনে সাদাকালো ছবিতেই রঙ ছড়ালেন বিরুষ্কা
বিরাট কোহলি-অনুষ্কা শর্মা (Photo Credits: Instagram)

২০১৭ সালের ১১ ডিসেম্বর। বিবাহবন্ধনে বাঁধা পড়েছিলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা (Anushka Sharma-Virat Kohli)। তাঁদের ভালবাসার রঙে ভেসে গিয়েছিল সারা দুনিয়া (World)। যে রঙ এতটাই গাঢ় ছিল যে, অনেক সেলেব দম্পতিও তাঁদের বিবাহ বাসরের পোশাকের আদলে সাজাতে শুরু করে ছিলেন নিজেদের জীবনের বিশেষ দিনটার সাজ। সে খবর অজানা নয় কারোরই। বিয়ের আসর থেকেই তাঁরা পোস্ট করতে থাকেন একের পর এক ছবি ও ভিডিও। বিরুষ্কার প্রেম পরিণয়ে রূপান্তরিত হওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া। আজও তা অমলিন। দু বছর পেরিয়ে তাই সক্কাল সক্কাল নিজেদের ভালবাসার ছবি শেয়ার করলেন বিরাট। তবে রঙিন দিন রংদার নয়, ভালবাসার সব রঙ মিলিয়ে ভালবাসা ভরা এক সাদা কালো ছবি শেয়ার করলেন তিনি।

দ্বিতীয় বিবাহবার্ষিকীতে (Anniversary) একে অপরকে উইশ করে মন ছুঁয়ে যাওয়া বার্তা দিলেন বিরুষ্কা। বুধবার ট্যুইটারে অনুষ্কার সঙ্গে তাঁর একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেছেন বিরাট। সাদা-কালো ছবিতে স্ত্রীর কপালে চুম্বন করতে দেখা গিয়েছে তাঁকে। ছবির ক্যাপশনে বিরাট লিখেছেন, 'বাস্তবে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। আর ঈশ্বর যখন আশীর্বাদ হিসেবে এমন এক ব্যক্তিকে দেন, যিনি প্রতিদিন আপনার মধ্যে একটাই অনুভূতি জাগিয়ে তুলবে, কৃতজ্ঞতাবোধ।' জীবনের বিশেষ দিনে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছন অনুষ্কা শর্মাও। ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে ফরাসি কবি ভিক্টর হুগোর একটি লাইন উদ্ধৃত করে তিনি লিখেছেন, 'অন্য একজনকে ভালোবাসার অর্থ ঈশ্বরের মুখ দেখা।' হাবির উদ্দেশে অনুষ্কার বার্তা, 'ভালোবাসা শুধু একটা অনুভূতি নয়, তার থেকে অনেক বেশি কিছু। এটা অব্যর্থ সত্যের একটা রাস্তা, গাইড ও চালক। আর সত্যিই আমি তা খুঁজে পেয়ে আশীর্বাদধন্য।' আরও পড়ুন: Chattogram Challengers vs Sylhet Thunders, BPL 2019 live streaming: এক ক্লিকে জেনে নিন কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ প্রেমিয়র লীগের সরাসরি সম্প্রচার

ক্রিকেটমহল থেকে ভক্তমহল, অনুষ্কাকে বহুবার সমালোচিত হতে হয়েছে স্বামীর সঙ্গে ক্রিকেট ট্যুরে থাকার জন্য। ময়দানে বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্যও দায়ী করা হয়েছে তাঁকে। কখনও মুখ বুজে থেকেছেন ক্রিকেটের (Cricket) ফার্স্টলেডি আবার কখনও সহধর্মিণীর হয়ে যোগ্য জবাব দিতে ব্যাটন ধরেছেন স্বামী বিরাট। এভাবেই একে অপরের হয়ে ২ বছর পার করে ফেললেন বিরাট-অনুষ্কা।

(The above story first appeared on LatestLY on Dec 11, 2019 02:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).