১৮ সেপ্টেম্বর, ২০১৯ রাশিফল: আজ কেমন যাবে আপনার দিন, কীভাবে আসবে সৌভাগ্য

আজ বুধবার কী লেখা আছে আপনার ভাগ্যে! আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছু অপেক্ষা করছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

দৈনিক রাশিফল। (File Image)

১৮ সেপ্টেম্বর, ২০১৯: আজ বুধবার কী লেখা আছে আপনার ভাগ্যে! আপনার আর্থিক অবস্থা কেমন যাবে! কোনও সুখবর থাকছে কি! আজ কি আপনার জন্য কোনও ভাল কিছু অপেক্ষা করে আছে! নাকি খারাপ কিছু অপেক্ষা করছে আপনার ভাগ্যে। কী বলছে আপনার ভাগ্য গণনা! জানুন বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা। কোন রং বা সংখ্যাটা আপনার কাছে আজ শুভ হতে পারে। জানুন আজকের রাশিফলে।

মেষ- আজকের দিনটা মেষ রাশিদের জন্য খুবই শুভ। বন্ধুদের সঙ্গে দিনটি কাটান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কোনো কাজ বাকি থাকলে আজ তা সেরে ফেলুন। পরিবারের সহযোগ ভালো পাওয়া যাবে । আরও পড়ুন, সামনেই মহালয়া, জানুন এই শুভদিনের বিস্তারিত তথ্য

শুভ অঙ্ক: ৪

শুভ রঙ: কমলা

বৃষ- আজ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ দিনটি খুব শুভ। আজ আপনার পরিবারে সুখ শান্তি থাকবে। জেনে বুঝে কাজ করলে খরচার হাত থেকে বাঁচবেন। চটজলদি কেন সিদ্ধান্ত নেবেন না।

শুভ সংখ্যা: ৮

শুভ রঙ - হলুদ

মিথুন- মিথুন রাশির দুর্ঘটনার যোগ রয়েছে। নিজের গাড়ি থাকলে তা সাবধানে চালান। আইনকানুন, মামলায় জড়িয়ে পড়তে পারেন।

শুভ সংখ্যা: ৯

শুভ রঙ - আকাশী

কর্কট- আজ এই জাতক জাতিকাদের কাছে দিনটা ভাল যাবে। আপন মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা হতে পারে। ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। বিয়ের যোগ রয়েছে। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে লাভের আশা করা যায়।

শুভ সংখ্যা: ১

শুভ রঙ - কালচে লাল

সিংহ- ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি শুভ। মান সম্মান বৃদ্ধি পাবে। সরকারি কাজ আজকের দিনে সফল হবে। ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। কোনো সুখবর আসতে পারে।

শুভ অঙ্ক: ১

শুভ রঙ - আকাশি

কন্যা- কন্যা রাশির জাতকের কাছে আজকের দিনটি খানিকটা ভালো- মন্দে কাটবে। পরিবারে অশান্তি হতে পারে। ঝগড়া বিবাদ বাড়বে। খরচ বাড়বে। শরীরও খারাপ থাকতে পারে।

শুভ সংখ্যা: ৬

শুভ রঙ - গোলাপি

তুলা- তুলা রাশির জাতক জাতিকাদের কাছে আজ দিনটা বিশেষ ভাল যাবে না। শরীর অসুস্থ হতে পারে। অসুস্থতার জন্য খরচ বাড়তে পারে।

শুভ সংখ্যা: ৪

শুভ রঙ: ধূসর

বৃশ্চিক- সহকর্মীর সঙ্গে মন কষাকষি থেকে থাকলে আজই তা মিটিয়ে নিন। আইন কানুন, মামলা থেকে দূরে থাকুন। খুব সহজে যেকোনো বিবাদ মিটে যাবে। কাজে সাফল্য আসবে। আজকে বেশি ভাবুক থাকবেন না।

শুভ সংখ্যা: ৫

শুভ রঙ - সাদা

ধনু- এই জাতক জাতিকাদের আজ বেশি পয়সা খরচ করা উচিত হবেনা। সময়ে নিজের কাজ পূরণ করার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ নয়, তবে শরীর মোটের ওপর ভালোই থাকবে। মানহানির যোগ রয়েছে।

শুভ সংখ্যা: ৭

শুভ রঙ - ধূসর

মকর- মকর রাশির জাতকের কাছে দিনটি খুবই ভালো যাবে। ব্যবসায় বৃদ্ধি বাড়বে। মান- সম্মান বৃদ্ধি পাবে। পাওনা মিটে যেতে পারে। সরকারি কাজ আটকে থাকলে, আজ তা সফল হয়ে যাবে।

শুভ সংখ্যা: ৬

শুভ রঙ -গোলাপী

কুম্ভ- কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি খুবই শুভ। আর্থিক অনটন থাকলে আজ কেটে যাবে। আজ ভ্রমণের যোগ রয়েছে। আর্থিক, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট লাভ হবে।

শুভ সংখ্যা: ৯

শুভ রঙ -গোলাপী

মীন- আপনি যদি সৃজনশীল হন তবে দিনটি আপনার জন্য শুভ। আত্মবিশ্বাস বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। শরীর মোটের ওপর ভালোই থাকবে।

শুভ সংখ্যা: ৫

শুভ রঙ: সবুজ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement