Gujarat Shocker: সন্তান ধারণের পুজোর নামে মহিলাকে ধর্ষণ, রাজস্থান থেকে ধৃত তান্ত্রিক
পুলিশ তদন্তে নেমে জানতে পারে দিলবার শেখ নামে এক ব্যক্তি বিভিন্ন মহিলাদের শনাক্ত করে মুকেশ গ্রাসিয়া নামে এক তান্ত্রিকের কাছে নিয়ে যেত। আর ওই তান্ত্রিক পুজোর নামে ওই মহিলাদের ভুল বুঝিয়ে ধর্ষণ করত।
আমেদাবাদ: নিয়ম মেনে পুজো করলেই গর্ভে আসবে সন্তান (Child)। এই প্রলোভন দেখিয়ে এক মহিলাকে (Woman) ধর্ষণ (rape) করার অভিযোগে গুজরাট (Gujarat) থেকে রাজস্থানে (Rajasthan) পালিয়ে যাওয়া এক তান্ত্রিককে গ্রেফতার (Arrest) করল আমেদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Ahmedabad Crime Branch)। ধর্ষণের এই ঘটনাটি ঘটেছিল রাজস্থানের সীমান্তে (Rajasthan border) অবস্থিত গুজরাটের একটি কোয়াক বা হাতুড়ে চিকিৎসকের ক্লিনিকে (Quack's clinic)। শনিবার এই ঘটনার মূল অভিযুক্ত মুকেশ নামে ওই তান্ত্রিককে গ্রেফতার করার আগে তার কুকর্মের সঙ্গীদের ধরেছিল পুলিশ। গত ১৬ তারিখ থেকে তারা জেলেই আছে।
এপ্রসঙ্গে আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার চৈতন্য মান্ডলিক জানান, সম্প্রতি আমেদাবাদের মহিলা পুলিশ স্টেশনে একটি মহিলা সন্তান ধারণের পুজোর (Ritual to Conceive Child) নামে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে একটি অভিযোগ দায়ের করেছিলেন।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে দিলবার শেখ নামে এক ব্যক্তি বিভিন্ন মহিলাদের শনাক্ত করে মুকেশ গ্রাসিয়া নামে এক তান্ত্রিকের কাছে নিয়ে যেত। আর ওই তান্ত্রিক পুজোর নামে ওই মহিলাদের ভুল বুঝিয়ে ধর্ষণ করত।
ধৃত তান্ত্রিকের মোবাইল ফোন খুঁজে পুলিশ একাধিক ভিডিয়ো ও ফটো পায়। যাতে দেখা যাচ্ছে, অনেক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করছে মুকেশ। এই বিষয়গুলি আরও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে জানা গেছে,মুকেশ দিলবারকে জানিয়ে ছিল একটি পুজো করলেই সন্তানহীন মহিলাদের বাচ্চা হবে আর যারা টাকা চায় তাদের উপর টাকার বর্ষা নামবে।
এই সব কথা বলে ভুল বুঝিয়ে ওই মহিলাকে প্রথমে আমেদাবাদ থেকে খেদা, তারপর মাহিসাগর হয়ে রাজস্থান সীমান্তের কাছে থাকা দাহোদ এলাকায় নিয়ে এসে ধর্ষণ করা হয়। আরও পড়ুন: Congress: রাহুলের বাড়িতে পুলিশ, প্রতিবাদে রাস্তায় কংগ্রেস, গেহলেটর তোপে শাহ
(The above story first appeared on LatestLY on Mar 19, 2023 02:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

