অমলেটের সঙ্গে দেওয়া মরিচ ও সসে পোকা, ক্যাটারিং সংস্থাকে ২৫ হাজার টাকা ফাইন করল IRCTC

এক যাত্রীকে পোকাধরা খাবার পরিবেশন করায় ক্যাটারিং সংস্থাকে ২৫ হাজার টাকা ফাইন করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন (IRCTC)। ডেকান কুইন (Deccan Queen) এক্সপ্রেসের এক যাত্রী অমলেটের সঙ্গে দেওয়া মরিচ ও টমেটো সসে পোকা ছিল বলে অভিযোগ করেছিলেন।

অমলেটের সঙ্গে দেওয়া মরিচ ও সসে পোকা, ক্যাটারিং সংস্থাকে ২৫ হাজার টাকা ফাইন করল IRCTC
(Photo Credits: PTI)

পুনে, ১৪ সেপ্টেম্বর : এক যাত্রীকে পোকাধরা খাবার পরিবেশন করায় ক্যাটারিং সংস্থাকে ২৫ হাজার টাকা ফাইন করল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন (IRCTC)। ডেকান কুইন (Deccan Queen) এক্সপ্রেসের এক যাত্রী অমলেটের সঙ্গে দেওয়া মরিচ ও টমেটো সসে পোকা ছিল বলে অভিযোগ করেছিলেন। ১৯ জুলাই এই ঘটনাটি ঘটেছিল, পুনের বাসিন্দা সাগর কালে অগাস্ট মাসে রেলকে অভিযোগ জানিয়েছেন। IRCTC-র মুখপাত্র নরেন্দ্র পিপাল (Narendra Pipal) জানিয়েছেন, আধিকারিকের মাধ্যমে তদন্ত করার পরে কালের যে অভিযোগ করেছেছে তা সত্য বলে প্রমাণিত হয়েছে এবং বুন ক্যাটারিং (Boon catering) নামের ওই সংস্থাকে ২৫,০০০ টাকা জরিমানা দিতে বলা হয়েছে।

 

পিপাল বলেন, "ডেকান কুইনের ডাইনিং কারে ক্যাটারিং খাবার সরবরাহকারী সংস্থাকে শাস্তি দেওয়ার পাশাপাশি আমরা IRCTC-র দায়িত্বপ্রাপ্ত আধিকারিককেও সতর্ক করেছি। তাঁকে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা হচ্ছে কি না তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।" আরও পড়ুন : রাজীব কুমার হাজির হলেন না সিজিও কমপ্লেক্সে, প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনারকে নিয়ে বাড়ছে জল্পনা

 

১৯ জুলাই ডেকান কুইন এক্সপ্রেসে মুম্বই থেকে পুনে যাচ্ছিলেন কালে। ডাইনিং কারে (Dining car) তিনি একটি অমলেট অর্ডার করেছিলেন। তিনি যখন এতে মরিচ এবং সস লাগাতে শুরু করেন, তখন দেখেন মরিচের প্যাকেটে এবং টমেটো সসের বোতলে পোকা। তিনি IRCTC কর্মীদের কাছে বললে তারা খাবারটি পালটে দেওয়ার কথা জানান। কালে এই ঘটনার একটি ভিডিও তৈরি করেছিলেন এবং ২১ আগাস্ট ভারতীয় রেলের কাছে অভিযোগ জানান।

 

যাত্রীদের অধিকার নিয়ে কাজ করা সমাজকর্মী হর্ষ শাহ বলেন যে ক্যাটারিং এজেন্সির উপর যে জরিমানা আরোপ করা হয়েছে তা ভালো শিক্ষা দেবে। তবে, তিনি দাবি করেছেন যে ডেকান কুইনের ডাইনিং কারের পরিষেবার মান ধরে রাখার জন্য পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করছে না রেল।

(The above story first appeared on LatestLY on Sep 14, 2019 05:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).