Bengaluru: শ্বশুরবাড়ি থেকে পাঠানো খাবার না খাওয়ায় স্বামীকে খুনের চেষ্টা করল স্ত্রী! আতঙ্কে থানায় অভিযোগ দায়ের আক্রান্তের

প্রতীকী ছবি (Photo Credit:Pixabay)

স্বামী শ্বশুরবাড়ির পাঠানো খাবার না খাওয়ায় ক্ষেপে লাল স্ত্রী। মদ্যপ যুবককে কাঁচি (Scissor) দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করল মহিলা। আতঙ্কে আহত অবস্থায় থানায় ছুটল আক্রান্ত। বর্তমানে ওই যুবক ভর্তি রয়েছেন হাসপাতালে। গত ২৬ জুন ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বনশঙ্করির হোসাকেরহল্লি থার্ড স্টেজ এলাকায়। অন্যদিকে স্বামীর বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ দায়ের করেন খোদ অভিযুক্ত। পুলিশসূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বছর ৩৭-এর ওই যুবক বিকেলে তাঁর স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলেন। রাত ৯টা নাগাদ তাঁদের বাড়িতে রেখে স্থানীয় একটি বার কাম রেস্তোরাঁতে যান।

জানা যাচ্ছে, সেখান থেকে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে দেখে তাঁর ছেলে ও স্ত্রী বাড়িতে নেই। তাই সে ঘরের সোফায় শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পর দুজন ফিরে এলে তখন মহিলা জানায় তাঁর বাড়ি থেকে স্বামীর জন্য খাবার দিয়েছে। কিন্তু তাঁর ক্ষিদে নেই এবং বাইরে থেকে খেয়ে এসেছেন বলে জানায়। উল্লেখ্য, ওই মহিলার বাপের বাড়ি নিজেদের বাড়ির পাশেই। তাই তাঁরা মাঝেমধ্যেই সেখানে যায়। এদিন খাবার না খেতে চাওয়ার পর থেকে বাকবিতণ্ডা শুরু হয়।

যুবকের অভিযোগ, রাত সাড়ে এগারোটা নাগাদ পরিস্থিতি উত্তপ্ত হয়। তাঁর স্ত্রী স্নানে গিয়েছিলেন। বাথরুম থেকে বেরিয়ে হাতের সামনে একটি কাঁচি দেখে সেটি নিয়ে তাঁর দিকে ধেয়ে যায়। প্রথমে সে তাঁর কাঁধে হামলা করতে যায়। কোনও মতে হামলা থেকে বাঁচার চেষ্টা করার সময় কাঁচিটি চোয়ালে লাগে। ঝড়ঝড় করে রক্ত পড়লে মহিলাকে সে থামতে বলে, কিন্তু রাগের মাথায় সে হাত ও পিঠে কুপিয়ে দেয়। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে ওই যুবক তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে শ্বাশুড়িকে নালিশ করে। তখন উল্টে সেও তাঁর ওপর চিৎকার করে ওঠে। আতঙ্কে সে থানায় গিয়ে অভিযোগ জানায় এবং পরবর্তীকালে হাসপাতালে ভর্তি হন চিকিৎসার জন্য।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement