Pahalgam Terrorist Attack: বিবাহবার্ষিকী পালন করতে গিয়ে মর্মান্তিক পরিণতি, পহেলগামে স্ত্রী ও সন্তানদের সামনে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল রায়পুরের ব্যবসায়ীর দেহ

বিবাহবার্ষিকী পালন করতে এবার ভূ-স্বর্গকেই বেছে নিয়েছিলেন রায়পুরের বাসিন্দা দীনেশ মিরানিয়া। সেই মতো দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে দিনকয়েক আগেই কাশ্মীরে পৌঁছে গিয়েছিলেন।

বিবাহবার্ষিকী পালন করতে এবার ভূ-স্বর্গকেই বেছে নিয়েছিলেন রায়পুরের বাসিন্দা দীনেশ মিরানিয়া। সেই মতো দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে দিনকয়েক আগেই কাশ্মীরে পৌঁছে গিয়েছিলেন। পরিকল্পনা ছিল জম্মু-কাশ্মীরে ঘোরার পাশাপাশি কয়েকটি ধর্মীয় স্থানেও তাঁরা ঘুরবেন। কিন্তু এক পলকে এই মিরানিয়ার খুশির মুহূর্ত বদলে গেল বিশাদে। মঙ্গলবার মিনি সুইজারল্যান্ডকেই নামে পরিচিত পহেলগামের (Pahalgam) বৈসরনে একটি রিসর্টে হামলা চালায় জঙ্গিরা। যেখানে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৭ জন। যাঁদের মধ্যে রয়েছেন দীনেশও।

পহেলগামে মৃত্যু হয়েছিল রায়পুরের এক ব্যবসায়ীর

পরিবারের এক সদস্য তথা স্থানীয় এক বিজেপি নেতা বলেন, আমরা সাড়ে ৫টা নাগাদ খবর পাই জামাইবাবু জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন। তড়িঘড়ি এখান থেকে কয়েকজন কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেয়। সাড়ে ৯টা নাগাদ খবর পাই যে দীনেশজির মৃত্যু হয়েছে। আচমকা এমন মর্মান্তিক খবর পেয়ে আমরা শোকস্তব্ধ। আজই মৃতদেহ আনা হবে। কেন্দ্র সরকারের কাছে দাবি যেন অভিযুক্তদের কঠিন শাস্ত দেওয়া হয়।

জঙ্গি হামলায় রক্তাক্ত পহেলগাম

প্রসঙ্গত, পহেলগামের ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে তিনজনই ছিলেন বাঙালি। আহতের সংখ্যাও অনেক। জানা যাচ্ছে, বিগত ২-৩ দিন আগে ওই এলাকায় রেইকি করেছিল জঙ্গিরা। তারপরেই গতকাল বেছে বেছে পর্যটকদের খুন করা হয়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement