Ajit Pawar: শিন্ডের ঢঙেই বিদ্রোহ অজিত পাওয়ারের, কাকা শরদকে একা করে দলের চাবিকাঠিও ছিনিয়ে নিলেন ভাইপো
দল ছেড়ে বেরিয়ে আসা নয়। দলকে নিয়েই বিজেপির হাত ধরেছেন। এমন কথাই জানালেন এনসিপি-র নেতা তথা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার।
মুম্বই, ২ জুলাই: দল ছেড়ে বেরিয়ে আসা নয়। দলকে নিয়েই বিজেপির হাত ধরেছেন। এমন কথাই জানালেন এনসিপি-র নেতা তথা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। একেবারে একনাথ শিন্ডের ঢঙেই মহারাষ্ট্রে বিজেপির হাত ধরলেন অজিত পাওয়ার। দলের তারকা বিদ্রোহে নেতার শিবসেনার মতই হাল হল এনসিপি-র। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর অজিত পাওয়ার ঘোষণা করলেন, " আমাদের দলের সবাই সমর্থন করেছে। আমরা দল হিসেবেই রাজভবনে এসে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। আমরা দলের সব অভিজ্ঞ নেতাদেরই জানিয়েই সরকারে যোগ দিলাম। গণতন্ত্রে সব সময় সংখ্যাগরিষ্ঠদের গুরুত্ব দেওয়া হয়। আমাদের কাছে সংখ্যা আছে। আমাদের দল ২৪ বছর হয়ে গিয়েছে। এখন সময় এসেছে আগের দিকে তাকানোর, তরুণ নেতৃত্বকে এগিয়ে আসার।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে মহারাষ্ট্রের নয়া উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বললেন, "মোদীর হাত ধরে দেশ এগিয়ে চলেছে। উনি শুধু দেশেই নয়, বিদেশেও জনপ্রিয়। সবাই তাঁকে সমর্থন করছে, প্রশংসয়া মেতেছে। আমরা বিজেপির সঙ্গে জোট গড়ে ২০২৪ লোকসভা ও বিধানসভা নির্বাচনে লড়ব বলে সিদ্ধান্ত নিয়েছি। আর তাই মহারাষ্ট্রের উন্নয়নে সামিল হতে মন্ত্রী হওয়ার সিদ্ধান্ত নিলাম।" এনসিপি-র ঘড়ি চিহ্ন নিয়েই বিজেপি-র সঙ্গে জোট গড়ে ভোটে লড়বেন তাঁরা, এমন কথা ঘোষণা করেন শরদ পাওয়ারের ভাইপো। এনসিপি-র মোট ৪০ জন বিধায়কের সমর্থন আছে অজিত পাওয়ারের দিকে। তার মানে শরদ পাওয়ার-সুপ্রিয়া সুলেদের দিকে পড়ে থাকলেন মাত্র ১৪ জন বিধায়ক। আরও পড়ুন-
দেখুন টুইট
ঠিক একই রকম কথা বলে গত বছর শিবসেনায় কার্যত অভ্য়ুত্থান ঘটিয়ে বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন একনাথ শিন্ডে। উদ্ধভ ঠাকরের মতই এখন অবস্থায় শরদ পাওয়ার, সুপ্রিয়া সুলের। ক মাস আগে এনসিপি-র সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করা শরদ পাওয়ার এখন কী করেন সেটাই দেখার। মহারাষ্ট্রে মহাগঠবন্ধন জোটে এখন কংগ্রেস সবচেয়ে বড় দল। উদ্ভব ঠাকরের কাছে ১৫ ও শরদ পাওয়ারের কাছে পড়ে আছে মাত্র ১৪ জন বিধায়কের সমর্থন। বিজেপি-শিন্ডে সরকারের কাছে ২১০ জন বিধায়কের সমর্থন আছে বলে দাবি।