Meerut Double Murder Video: যোগীরাজ্যে প্রকাশ্যে গুলি করে দুই ব্যক্তিকে খুন, দেখুন হাড়হিম করা ভিডিয়ো

ফের এনকাউন্টারের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। তবে এবার পুলিশ নয়, প্রকাশ্যে তাড়া করে দুই ব্যক্তিকে খুন করা হল মেরুঠে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরই চমকে উঠেছেন নেটিজেনরা।

Meerut Double Murder Video: যোগীরাজ্যে প্রকাশ্যে গুলি করে দুই ব্যক্তিকে খুন, দেখুন হাড়হিম করা ভিডিয়ো
Photo Credits: Twitter@Benarasiyaa

মেরুঠ: ফের এনকাউন্টারের ঘটনা ঘটল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। তবে এবার পুলিশ নয়, প্রকাশ্যে তাড়া করে দুই ব্যক্তিকে খুন করা হল মেরুঠে (Meerut)। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরই চমকে উঠেছেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া ভিডিয়োতে (Meerut Double Murder Video) দেখা যাচ্ছে, স্বশস্ত্র কিছু দুষ্কৃতী তাড়া করেছে দুজনকে। আচমকা একটি গলির মধ্যে গুলি লেগে পড়ে যেতে দেখা গেল এক ব্যক্তিকে। দুষ্কৃতীরা তার কাছে গিয়ে পরপর বেশ ৬টি গুলি চালিয়ে ওই ব্যক্তিকে খুন করল। পরে অন্য ব্যক্তিকেও গুলি করে খুন (Shoot dead) করে। ঘটনাটি ঘটেছে হস্তিনাপুর (Hastinapur) জেলায়। আরও পড়ুন:  চর বৃত্তির চেষ্টা! ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিহারে ধৃত দুই চিনা নাগরিক

— Piyush Rai (@Benarasiyaa) July 23, 2023

(The above story first appeared on LatestLY on Jul 23, 2023 09:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).