Operation Sindoor: 'আজ শান্তিতে ঘুমাবো' অপারেশন সিঁদুরের পর বললেন পহেলগাঁওয়ে নিহত 'সাহসী' আদিলের বাবা

চোখের কোণায় জল নিয়েও মোদী ও ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাচ্ছে আদিল, সমীর, বিতানদের পরিবার।

Operation Sindoor: 'আজ শান্তিতে ঘুমাবো' অপারেশন সিঁদুরের পর বললেন পহেলগাঁওয়ে নিহত 'সাহসী' আদিলের বাবা
নিহত আদিলের বাবা হায়দার শাহ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হানায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন কাশ্মীরি যুবক আদিল হোসেন। পর্যটকদের বাঁচাতে জঙ্গিদের হাত থেকে বন্দুক কাড়তে গিয়ে মৃত্যু হয় 'সাহসী' আদিলের এমনটাই জানা গিয়েছিল। আদিল পেশায় ঘোড়া চালক। ছেলেকে হারিয়ে চোখের পাতা এক করতে পারেন না বাবা। তবে আজ, 'অপারেশন সিঁদুর'-এর পর শান্তিতে ঘুমোবেন বলে জানালেন নিহত আদিলের বাবা হায়দার শাহ। এদিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "২৬ জনকে খুন করেছিল ওরা। তার মধ্যে আমার ছেলে আদিল রয়েছে। ভারতীয় সেনা বদলা নিয়েছে। আমার ছেলে সুবিচার পেয়েছে। আজ শান্তিতে ঘুমাবো।"

আরও পড়ুনঃ 'এখানেই থেমে থাকলে হবে না' অপারেশন সিঁদুরে সন্তুষ্ট নন পহেলগাঁও জঙ্গি হানায় নিহত বেহালার সমীরের স্ত্রী

ছেলে সুবিচার পেল, কান্না চেপে মোদীকে ধন্যবাআদ আদিলের বাবার

প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হানার প্রতিবাদে যখন ফুঁসছিল গোটা দেশ তখনই দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন নরেন্দ্র মোদী। কাউকে বেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দেন মোদী। কাশ্মীরে জঙ্গি হানার ঠিক ১৫ দিনের মধ্যেই যোগ্য জবাব দিতে সক্ষম ভারতীয় সেনা। চোখের কোণায় জল নিয়েও মোদী ও ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাচ্ছে আদিল, সমীর, বিতানদের পরিবার। একইভাবে মোদী ও ভারিতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন পহেলগাঁও গণহত্যা কাণ্ডে নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশ্বন্য দ্বিবেদী ও তাঁর বাবা সঞ্জয় দ্বিবেদী। সদ্য স্বামীহারা ঐশ্বন্য বলেন, "আমার স্বামী আজ সুবিচার পেল। মোদী  ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাই।"

অপারেশন সিঁদুরের পর কী বললেন পহেলগাঁওয়ে নিহত 'সাহসী' আদিলের বাবা?

(The above story first appeared on LatestLY on May 07, 2025 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).