Pakistan ISI: ভারতের ছবি পাকিস্তানে পাচারের অভিযোগ, পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার ২

সাধারণ মানুষের ছদ্মবেশে দীর্ঘদিন ধরেই ভারতে বাস করছিল এই দুই। অবশেষে গোয়েন্দাদের হাতে ওই দুই।

Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ পাক গুপ্তচর (Spy) সন্দেহে গ্রেফতার দুই। লুকিয়ে সেনা ছাউনির ছবি তুলতে গিয়ে ধরা পড়ল দুই পাক গুপ্তচর। গ্রেফতার পলক শের মসীহ ও সুরজ মসীহ নামে দুই ব্যক্তি। মনে করা হচ্ছে, সাধারণ মানুষের ছদ্মবেশে দীর্ঘদিন ধরেই ভারতে বাস করছিল এই দুই। অবশেষে গোয়েন্দাদের হাতে ওই দুই। অফিসিয়াল সিক্রেট অ্য়াক্টে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ফের গোয়েন্দাদের হাতে পাক গুপ্তচর

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জেলবন্দি হরপ্রীত সিংয় ওরফে পিট্টুর সঙ্গে যোগাযোগ রাখছিল ওই দুই। পিট্টু বর্তমানে জেলবন্দি। গত কয়েকদিন আগেই পাকিস্তানি গুপ্তচর সন্দেহে পাঠান খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। রাজস্থানের ভারত-পাক সীমান্তের ছবি তুলে পাঠানোর অভিযোগে ওই দু'জনকে গ্রেফতার করা হয়। রাজস্থান পুইস ও গোয়েন্দাদের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় ওই পাক যুবককে। তার কয়েকদিনের মাথাতেই গ্রেফতার এই দুই।

প্রসঙ্গত, সম্প্রতি পহেলগাঁও জঙ্গি হানার পর থেকেই নতুন করে তলানিতে ঠেকেছে ভারত পাক সম্পর্ক। সীমান্তে চলছে গুলিবর্ষণ।প্রায় রোজ রাতে নিয়ন্ত্রণ রেখা লক্ষ করে গুলি চালাচ্ছে পাক সেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা।

ভারতের ছবি পাকিস্তানে পাচারের অভিযোগ, পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার ২

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement