PM Narendra Modi: প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর হামলার ছক? গোয়ন্দা রিপোর্টে চূড়ান্ত সতর্কতা

লস্কর-ই-তইবা, দ্য রেজস্টেন্স ফোর্স, জইশ-ই-মহম্মদ, হরকত-উল-মুজাহিদিন, হিজবুল মুজাহিদিনের মতো একাধিক কুখ্যাত জঙ্গি গোষ্ঠী প্রজাতন্ত্র দিবসে হামলা চালাতে পারে বলে সন্দেহ গোয়েন্দাদের।

PM Narendra Modi: প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর হামলার ছক? গোয়ন্দা রিপোর্টে চূড়ান্ত সতর্কতা
PM Narendra Modi (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ১৮ জানুয়ারি:  নিশানা করা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)। প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে জঙ্গিরা হামলার ছক কষছে বলে আশঙ্কা করছেন গোয়ান্দারা। এমনই একটি রিপোর্টের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। নয় পাতার যে গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেখান থেকে জানা যাচ্ছে প্রজাতন্ত্র দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর হামলা হতে পারে। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যে অতিথিরা থাকবেন, তাঁদের নিশানা করেও হামলা চালানো হতে পারে। যে রিপোর্ট প্রকাশ্যে আসতেই জল্পনা ছড়ায়।

প্রসঙ্গত এবারের প্রজাতন্ত্র দিবসে (Republic Day) কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের রাষ্ট্রনেতারা হাজির হতে পারেন। পাকিস্তান বা আফগানিস্তানের কোনও জঙ্গি গষ্ঠি প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধানমন্ত্রী এবং অতিথিদের উপর হামলা চালাতে পারে বলে খবর। লস্কর-ই-তইবা, দ্য রেজস্টেন্স ফোর্স, জইশ-ই-মহম্মদ, হরকত-উল-মুজাহিদিন, হিজবুল মুজাহিদিনের মতো একাধিক কুখ্যাত জঙ্গি গোষ্ঠী প্রজাতন্ত্র দিবসে হামলা চালাতে পারে বলে সন্দেহ গোয়েন্দাদের।

আরও পড়ুন:  Omicron: ওমিক্রনের প্রভাব বড়দের তুলনায় ছোটদের উপর অনেক বেশি, শিশুদের নিয়ে চিন্তায় চিকিৎসকরা

এসবের পাশাপাশি ভারতের বিভিন্ন বড় শহরের জনবহুল স্থানগুলিতেও হামলা চলতে পারে বলে সন্দেহ গোয়েন্দাদের। সবকিছু মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা দেশেরে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাট করা হচ্ছে।

২০২১ সালে খালিস্তানি জঙ্গিরা প্রজাতন্ত্র দিবসে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। ২০২২ সালেও এবার প্রজাতন্ত্র দিবসে ভারতের বড় শহরগুলিকে জঙ্গিরা নিশানা করতে পারে বলে শঙ্কিত গোয়েন্দারা।

(The above story first appeared on LatestLY on Jan 18, 2022 02:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).