Coronavirus Lockdown: ট্রাকে লুকিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন, ধৃত রুশ যুবতি ও তাঁর ভারতীয় বয়ফ্রেন্ড

করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ ঠেকাতে লকডাউন (Lockdown) চলছে। তার মধ্যেই লুকিয়ে বিয়ে করতে যাওয়ার পথে ধরা পড়লেন এক রাশিয়ান যুবতি (Russian Woman) ও তাঁর ভারতীয় বন্ধু। হিমাচলপ্রদেশে লকডাউনের পাশাপাশি কারফিউ চলছে। কিন্তু তার মধ্যেই ট্রাকে লুকিয়ে শিমলায় (Shimla) ঢুকতে গিয়ে ধরা পড়েন দু'জনে। জনা গেছে, রাশিয়ান যুবতির বয়স তিরিশের ঘরে। অন্যদিকে প্রেমিকের বয়স কুড়ি।

Coronavirus Lockdown: ট্রাকে লুকিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন, ধৃত রুশ যুবতি ও তাঁর ভারতীয় বয়ফ্রেন্ড
জেল/ প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

শিমলা, মে: করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ ঠেকাতে লকডাউন (Lockdown) চলছে। তার মধ্যেই লুকিয়ে বিয়ে করতে যাওয়ার পথে ধরা পড়লেন এক রাশিয়ান যুবতি (Russian Woman) ও তাঁর ভারতীয় বন্ধু। হিমাচলপ্রদেশে লকডাউনের পাশাপাশি কারফিউ চলছে। কিন্তু তার মধ্যেই ট্রাকে লুকিয়ে শিমলায় (Shimla) ঢুকতে গিয়ে ধরা পড়েন দু'জনে। জনা গেছে, রাশিয়ান যুবতির বয়স তিরিশের ঘরে। অন্যদিকে প্রেমিকের বয়স কুড়ি।

সিমলার পুলিশ সুপার ওমাপতি জয়সওয়াল (Omapati Jamwal) জানিয়েছেন, রুশ মহিলার পুরুষ বন্ধুটি হিমাচলেপ্রদেশের কুলুর নিরমন্দ এলাকার বাসিন্দা। দুজনে বুধবার একটি ট্রাকে লুকিয়ে শিমলায় প্রবেশের চেষ্টা করছিলেন। যদিও সোঘি এলাকায় ধরা পড়ে যান। তিনি আরও জানান, দুজনের কাছেই কার্ফু পাস ছিল না। ট্রাকের পিছনে লুকিয়ে নয়ডায় চেপে বসেন তাঁরা, প্ল্যান ছিল নিরমন্দ পৌঁছে বিয়ে করার। আরও পড়ুন: Styrene Gas Leak in Vizag: স্টাইরিন গ্যাস কী? কতটা ক্ষতিকর মানবদেহের জন্য?

পুলিশ জানিয়েছে, ট্রাকচালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির (IPC) নানা ধারায় ৪ জনের বিরুদ্ধেই মামলা রুজু হয়ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। রুশ যুবতিকে ধাল্লির একটি কোয়ারান্টিন সেন্টারে রখ হয়েছে। বাকি ৩ জনকে সোঘিতে কোয়ারান্টিন সেন্টারে রাখা হয়েছে।

(The above story first appeared on LatestLY on May 07, 2020 01:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).