Import Embargo On 101 Weapon Systems: 'আত্মনির্ভর ভারত' গড়তে জোর, ১০১টি অস্ত্র সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা চাপাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক
আত্মনির্ভর ভারত (Atmanirbhar Bharat) স্লোগানে আরও জোর কেন্দ্রীয় সরকারের। বিদেশ থেকে ১০১টি অস্ত্র সরঞ্জাম (Weapon Systems) আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। আজ এই ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে এগোচ্ছে ভারত। দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ানোর জন্য নির্ধারিত সময়সীমার বাইরে ১০১টি আইটেমের ওপর আমদানি নিষেধাজ্ঞা (Embargo) চাপানো হবে। ২০২০-২০২৪ সালের মধ্যে আমদানি নিষেধাজ্ঞাগুলি ধারাবাহিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
নতুন দিল্লি, ৯ অগাস্ট: আত্মনির্ভর ভারত (Atmanirbhar Bharat) স্লোগানে আরও জোর কেন্দ্রীয় সরকারের। বিদেশ থেকে ১০১টি অস্ত্র সরঞ্জাম (Weapon Systems) আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। আজ এই ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে এগোচ্ছে ভারত। দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়ানোর জন্য নির্ধারিত সময়সীমার বাইরে ১০১টি আইটেমের ওপর আমদানি নিষেধাজ্ঞা (Embargo) চাপানো হবে। ২০২০-২০২৪ সালের মধ্যে আমদানি নিষেধাজ্ঞাগুলি ধারাবাহিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
রাজনাথ সিং বলেন, আমাদের লক্ষ্য সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা সম্পর্কে ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে অবহিত করা। যাতে তারা প্রতিরক্ষা বাহিনীর চাহিদা বুঝতে পারে। আত্মনির্ভর ভারত উদ্যোগকে আরও জোর দেওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রক এখন প্রস্তুত।" তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫টি স্তম্ভের ভিত্তিতে স্বনির্ভর ভারতের ডাক দিয়েছেন। সেগুলি হল অর্থনীতি, পরিকাঠামো, ব্যবস্থা, ডেমোগ্রাফি ও চাহিদা। আত্ম-নির্ভরশীল ভারতের জন্য একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণাও তিনি করেছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে প্রতিরক্ষা মন্ত্রক ১০১টি আইটেমের একটি তালিকা প্রস্তুত করেছে, উল্লিখিত সময়সীমার বাইরে এই আইটেমগুলির আমদানিতে নিষেধাজ্ঞা থাকবে। এটি প্রতিরক্ষায় স্বনির্ভর হওয়ার পথে বড় পদক্ষেপ।" আরও পড়ুন: Coronavirus In India: দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৪ হাজার ৩৯৯, মৃত্যু হয়েছে ৮৬১ জনের
রাজনাথ সিং জানান, ১০১টি নিষিদ্ধ আইটেমের তালিকায় কেবল সাধারণ পার্টস নয়, রয়েছে আর্টিলারি বন্দুক, অ্যাসল্ট রাইফেল, করভেটস, সোনার সিস্টেম, পরিবহন বিমান, লাইট কমব্যাট হেলিকপ্টার, রাডার এবং অন্য অনেক।
(The above story first appeared on LatestLY on Aug 09, 2020 10:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

