Jodhpur Shocker: তিন সহপাঠী নাবালকের হাতে ধর্ষিত হওয়ার পর সন্তানের জন্ম দিল ১৪ বছরের কিশোরী
রাজস্থানের যোধপুরে ১৪ বছরের এক কিশোরী মা হলেন তিনজনের হাতে ধর্ষিত হওয়ার পর। গত রবিবার রাতে ১৪ বছরের ওই কিশোরী মা হওয়ার পর জানায়, তাকে ক মাস আগে জোর করে জিপে তুলে নিয়ে ধর্ষণ করে তার তিন সহপাঠী। সেই ঘটনায় সে লজ্জায় কাউকে জানায়নি।
যোধপুর, ২৪ অগাস্ট: রাজস্থানের যোধপুরে (Jodhpur) ১৪ বছরের এক কিশোরী মা হলেন তিনজনের হাতে ধর্ষিত (Rape) হওয়ার পর। গত রবিবার রাতে ১৪ বছরের ওই কিশোরী মা হওয়ার পর জানায়, তাকে ক মাস আগে জোর করে জিপে তুলে নিয়ে ধর্ষণ করে তার তিন সহপাঠী। সেই ঘটনায় সে লজ্জায় কাউকে জানায়নি। গত শুক্রবার তার পেটে অসহ্য যন্ত্রণার পর তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার পর তাকে যোধপুরের উমেইদ হাসপাতালে রেফার করা হয়। সেখানে সে রবিবার সন্তানের জন্ম দেয়। আরও পড়ুন: কোভিড কমেছে, ১ সেপ্টেম্বর থেকে তেলেঙ্গানায় খুলছে সমস্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান
তার তিন সহপাঠির নাম পুলিশের কাছে জানিয়েছে সেই মেয়েটি। মেয়েটি জানায়, স্কুল ছুটির পর তাকে কোনও বাহানায় ডেকে নেয় তার সেই তিন সহপাঠি। তারপর সেখান থেকে জোর করে জিপে তুলে নির্জন জায়গায় নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে তিনজনে। কাউকে কিছু বললে তাকে শাস্তি দেওয়া হবে বলে ভয় দেখায় ওই তিন নাবালক।
ভয়ে সেই মেয়েটি ওই ঘটনার কথা এতদিন কাউকে জানানোর সাহস পায়নি। সেই ঘটনার জেরেই ১৪ বছরের মেয়েটি সন্তানের জন্ম দিল। পুলিশ ওই তিন অভিযুক্ত নাবালকের খোঁজ শুরু করেছে। তিনজেনর নামে এফআইআর দায়ের করা হয়েছে।
(The above story first appeared on LatestLY on Aug 24, 2021 04:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

