Bihar Assembly Election Results 2020: বিহারে আজ মহারণের ফল, শুরু হয়েছে ভোট গণনা
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবারই নির্ধারিত হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য কে হচ্ছেন বিহারবাসীর ভাগ্যনির্মাতা (Bihar Assembly Election Results 2020)। সমস্ত ভোট পরবর্তী সমীক্ষা বলছে, তেজস্বী যাদবের তেজে পুড়ে ছাই হয়ে যাবে নীতীশ কুমার এনডিএ জোট। এবারও বিহারে জয়ের মুকুট পরবে কংগ্রেস আরজেডির মহাজোট। তবে বুথফেরত সমীক্ষার উপরে সবাই ভরসা রাখছে না। বিজেপি তো এবিষয়ে বিশেষ আশাবাদী। যতক্ষণ না ফল প্রকাশ হচ্ছে ততক্ষণ আনন্দ করে নিক যাদব পরিবার। এগজিট পোলকে ফুৎকারে উড়িয়ে বিহারে ফের ক্ষমতায় ফিরছে নীতীশ কুমার বিজেপি জোট।
পাটনা, ১০ নভেম্বর: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবারই নির্ধারিত হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য কে হচ্ছেন বিহারবাসীর ভাগ্যনির্মাতা (Bihar Assembly Election Results 2020)। সমস্ত ভোট পরবর্তী সমীক্ষা বলছে, তেজস্বী যাদবের তেজে পুড়ে ছাই হয়ে যাবে নীতীশ কুমার এনডিএ জোট। এবারও বিহারে জয়ের মুকুট পরবে কংগ্রেস আরজেডির মহাজোট। তবে বুথফেরত সমীক্ষার উপরে সবাই ভরসা রাখছে না। বিজেপি তো এবিষয়ে বিশেষ আশাবাদী। যতক্ষণ না ফল প্রকাশ হচ্ছে ততক্ষণ আনন্দ করে নিক যাদব পরিবার। এগজিট পোলকে ফুৎকারে উড়িয়ে বিহারে ফের ক্ষমতায় ফিরছে নীতীশ কুমার বিজেপি জোট। এদিকে যতই সময় এগিয়ে আসছে দুই তরফ ততই জয়ের আনন্দে একে অপরকে দোষারোপ শুরু করছে। আধঘণ্টা হয়ে গেল শুরু হয়েছে ভোট গণনা। আরও পড়ুন-COVID-19 Vaccine: তৃতীয় দফার ট্রায়ালে কোভিড-১৯ প্রতিরোধে তৈরি ৯০% কার্যকর, জানালো মার্কিন ওষুধ নির্মাতা কোম্পানি ফাইজার
- করোনা মহামারীর মধ্যে বিহারই প্রথম রাজ্য যেখানে কোভিড বিধি মেনে পূর্ণাঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- আরজেডি শিবির টুইট করে জানাচ্ছে, কোনও ভাবেই অসংযত আচরণ করা যাবে না। বাজি ফাটানো যাবে না রাস্তায়। শুন্যে গুলি ছোঁড়ার মতো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে।
- বিহারের ভাগ্য নির্ধারণ নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন ত্রিশঙ্কু সরকার গড়ার দিকে এগোলে কিং মেকার হতে পারেন চিরাগ পাসোয়ান ও তাঁর দল লোক জনশক্তি পার্টি।
- ৭ নভেম্বর থেকে স্ট্রংরুমের পাহারায় রয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স।
- বিহারে ভোট গণনা শুরু। বাঁকায় এগিয়ে এনডিএ প্রার্থী রাম নারায়ণ মণ্ডল।
- জামুইয়ে এগিয়ে বিজেপির শ্রেয়সী সিং
- আরজেডি এগিয়ে ১১টি আসনে, বিজেপি ৭টিতে, কংগ্রেস ৫টিতে, জেডি(ইউ) ৫টিতে, এলজেপি ৩টিতে এবং অন্যরা ৩টিতে।
- প্রথমে ব্যালট, পরে ইভিএম খোলা হবে। ৯টার পর থেকেই বোঝা যাবে বিহারের ক্ষমতা কার হাতে যেতে চলেছে!
- কোভিড নিয়ম মেনে সকালে প্রথমে গণনা কেন্দ্র স্যানিটাইজ করা হয়েছে। এর পর গণনাকর্মীরা কেন্দ্রে ঢুকেছেন। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
- শুরুতে ঠিক হয়েছিল বিহারের ৩৮টি জেলায় ৩৮টি গণনাকেন্দ্র থাকবে। কিন্তু, কোভিড-নিয়ম অনুযায়ী, ভিড় কমাতে গণনাকেন্দ্রের সংখ্যা ৩৮ থেকে বাড়িয়ে ৫৫ করা হয়।
বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এ বারও বৈশালী জেলার রাঘোপুর থেকেই ভোটে দাঁড়িয়েছেন।তাঁর দিকেই তাকিয়ে গোটা বিহার শুধু নয় কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলগুলি। কারণ বিহার নির্বাচনের ফলাফলই ঘুরিয়ে দিতে পারে ভারতের রাজনৈতিক পালাবদলের মুখ। বাকিটা সময় বলবে।
(The above story first appeared on LatestLY on Nov 10, 2020 08:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

