Jammu Kashmir: অশান্ত সীমান্ত, চলছে গুলি, ভিটেমাটি ছেড়ে কোথায় কেমনভাবে রয়েছেন সীমান্তবর্তী গ্রামের মানুষ?
পাক সেনার গুলিতে পুঞ্চ জেলায় মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত শিশু সহ বহু।
নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর নতুন করে তলানিতে ঠেকেছে ভারত পাকিস্তান (India-Pakistan Tension) দুই দেশের সম্পর্ক। যার জেরে প্রায় লাগাতার সীমান্তে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে পাক সেনা। অশান্তি ছড়িয়েছে সীমান্তে। পাক সেনার গুলিতে পুঞ্চ জেলায় মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত শিশু সহ বহু। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। এই আবহে সীমান্তবর্তী গ্রামগুলি ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ঘর ছেড়ে কোথায় আশ্রয় নিয়েছেন সীমান্তবর্তী এলাকার মানুষ? কেমন আছে তাঁরা? জানালেন এক কাশ্মীরি যুবক।
কেমন আছেন বর্ডারের মানুষ? জানালেন এক স্থানীয়
সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, "আমাদের বাড়িঘর সীমান্ত লাগোয়া। মাঝেমধ্যেই এখানে উত্তেজনা দেখা দিলে আমাদের বাড়ি ছাড়তে হয়। সীমান্ত থেকে খানিক দূরে আমাদের থাকার সাময়িক দিয়েছে সরকার। ২০০৭ সালে এখানে জমি দিয়েছি সরকার। অনুদানও দেওয়া হয়। যারা ঘর বানাতে পেরেছিল তাঁরা এখানে ঘর বানিয়ে নিয়েছে। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে এখানেই থাকতে হয় আমাদের। এখানে আমারা প্রতিবেশী ও আত্মীস্বজনেরা মিলে থাকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বাড়ি ফিরে যাই নইলে এখানেই থেকে যেতে হয়। এই জায়গাটাও সীমান্ত থেকে খুব দূরে নয়, তবে আমাদের গ্রামের থেকে নিরাপদ।"
ভিটেমাটি ছেড়ে কোথায় কেমনভাবে রয়েছেন সীমান্তবর্তী গ্রামের মানুষ?