Win Rs 15 Lakh From Modi Govt: হাতে গরম ১৫ লাখ টাকা দেবে মোদি সরকার, বানিয়ে ফেলুন এই তিনটে জিনিস

আপনি কী সৃজনশীল? এই সৃজনশীলতাকে হাতিয়ার করে জীবনে চলার পতে সাফল্য পেতে চান? তাহলে কেন্দ্রীয় সরকারের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারেন ১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার৷

(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৯ জুলাই:  আপনি কী সৃজনশীল? এই সৃজনশীলতাকে হাতিয়ার করে জীবনে চলার পতে সাফল্য পেতে চান? তাহলে কেন্দ্রীয় সরকারের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারেন ১৫ লাখ টাকার আর্থিক পুরস্কার৷ শুধু সেজন্য আপনাকে তৈরি করতে হবে একটি লোগো, আকর্ষণীয় শিরোনাম এবং ট্যাগ লাইন৷ DFI নামের এক প্রতিষ্ঠান খুলতে চলেছে মোদি সরকার৷ ২০২১-এর কেন্দ্রীয় বাজেটে সরকারি তরফে এই প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ঘোষণাও করা হয়েছিল৷ ভারতের বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগকে টাকা দেওয়ার লক্ষ্যেই মূলত এই DFI (Development Financial Institution) খোলা হবে৷ বর্তমানে DFI-তে কাজের জন্য কিছু সৃজনশীল নাগরিকের প্রয়োজন রয়েছে৷ যাঁরা আকর্ষণীয় লোগো ডিজাইন করবেন, ট্যাগলাইন লিখবেন, শিরোনাম বাছবেন৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি, নতুন সংক্রামিত ৪৩ হাজার ৫০৯ জন

লোগো, ট্যাগলাইন, শিরোনাম যদি মনের মতো হয়, তাহলে আর্থিক পুরস্কারও পেতে পারেন৷   তিন বিভাগে প্রথম হলে মোট পুরস্কার মূল্য ১৫ লাখ টাকা৷ চাইলে আপনি লোগো, শিরোনাম, ট্যাগলাইন এই তিন বিভাগের প্রতিযোগিতায় অংশ নিতে পারেন৷ নাহলে যে কোনও একটি বিভাগে অংশ গ্রহণ করতে পারেন৷ প্রতি বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের বন্দোবস্ত থাকছে৷ প্রথম পুরস্কার ৫ লাখ টাকা৷ দ্বিতীয় পুরস্কার ৩ লাখ টাকা ও তৃতীয় পুরস্কার ২ লাখ টাকা৷

যদি সত্যি সত্যি নিজেকে প্রমাণ করার এই সুযোগ কাজে লাগাতে চান তাহলে আজই এই ওয়েবসাইটে https://www.mygov.in/task/name-tagline-and-logo-contest-development-financial-institution/ রেজিস্ট্রেশন করে প্রতিযোগিতায় নাম লিখিয়ে ফেলুন৷ Name, Tagline and Logo contest for Development Financial Institution প্রতিযোগিতায় অংশ নিয়ে আকর্ষণীয় আর্থিক পুরস্কার জিতে নিন৷ আগামী ১৫ আগস্ট রাত ১১টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত প্রতিযোগিতার সময়সীমা ধার্য হয়েছে৷

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement