Pahalgam: জঙ্গি হামলার স্মৃতি আঁকড়ে দেশবাসী, পহেলগামে পা বাড়াচ্ছেন বিদেশি পর্যটকেরা, ভারতের নিরাপত্তা বাহিনীতেই রাখছেন ভরসা
ঘটনার ১০ দিন অতিক্রান্ত। ধীরে ধীরে ভূ-স্বর্গে ফিরছে পর্যটকেরা। কাশ্মীরের অন্যতম দর্শনীয় স্থান পহেলগামেও জমছে ভিড়। তবে প্রায় সকলেই বিদেশি পর্যটক। দেশবাসী এখনও কাশ্মীরে পা বাড়ানোর সাহস পাচ্ছে না।
শ্রীনগর, ২ মেঃ জম্মু কাশ্মীরের পহেলগাম (Pahalgam), নামটা শুনলেই দেশবাসীর গায়ে যেন এক মুহূর্তের জন্যে হলেও শিহরণ বয়ে যায়। সে দিনের সেই জঙ্গি হামলার ঘটনা তো যে কারুর সঙ্গেই ঘটতে পারত। ঠিক যেমনটা ঘটেছে মৃত ২৬ জনের সঙ্গে। কয়েক মুহূর্তের মধ্যে বদলে গিয়েছে ছাব্বিশটা পরিবারের জীবন। ভূ-স্বর্গ ভ্রমণে গিয়ে এমন পরিণতির কথা কি দুঃস্বপ্নেও ভেবেছিল কেউ!
পহেলগামের বৈসরন উপত্যকায় পাক-জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পর থেকে কড়া নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরকে (Jammu and Kashmir)। দিকে দিকে নিরাপত্তারক্ষী। দিবারাত্র চলছে টহল। ঘটনার ১০ দিন অতিক্রান্ত। ধীরে ধীরে ভূ-স্বর্গে ফিরছে পর্যটকেরা। কাশ্মীরের অন্যতম দর্শনীয় স্থান পহেলগামেও জমছে ভিড়। তবে প্রায় সকলেই বিদেশি পর্যটক। দেশবাসী এখনও কাশ্মীরে পা বাড়ানোর সাহস পাচ্ছে না। পহেলগাম দর্শন তো দূর হস্ত। শুক্রবার একদল ভিয়েতনামী পর্যটককে দেখা গেল পহেলগামে। তাঁরা ঘুরে দেখলেন মনোরম প্রাকৃতিক দৃশ্য। ছবি তুললেন ভুরিভুরি। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে নিরাপদ বোধ করছেন তাঁরা, জানালেন এক ভিয়েতনামী পর্যটক।
পহেলগামে ভিয়েতনামী পর্যটকদের ভিড়ঃ
নিত্য ৫ হাজার থেকে ৭ হাজার পর্যটকে জমজমাট থাকা ভূ-স্বর্গে এখন দৈনন্দিন পর্যটক সংখ্যা দাঁড়িয়েছে ৫০-১০০। খাঁ খাঁ করছে কাশ্মীরের জনপ্রিয় সমস্ত দর্শনীয় স্থানগুলো। পর্যটক শূন্য কাশ্মীরের নিস্তব্ধতা ভেদ করে কেবল শোনা যাচ্ছে নিরাপত্তাবাহিনীর বুটের শব্দ। এদিন এক ভিয়েতনামী পর্যটক বললেন, শক্তিশালী সামরিক বাহিনীর উপস্থিতির কারণে তাঁরা নিরাপদ বোধ করছেন।
পহেলগামের জঙ্গি হামলা নিঃসন্দেহে কাশ্মীরের পর্যটন শিল্পে ধস নামিয়েছে। পর্যটকেরা ব্যাগ পত্র গুছিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যাদের আসার কিথা ছিল তাঁরাও বাতিল করে দেন বুকিং।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)