Pahalgam Terror Attack: আল্লাহু আকবর বলতে পেরেছিলেন, ভাগ্য সহায় থাকায় পহেলগামে জঙ্গিদের হাত থেকে পরিবার নিয়ে বেঁচে ফিরেছিলেন ওড়িশার বাসিন্দা
পহেলগামে হিন্দু পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় অসম বিশ্ববিদ্যালয়ের এক বাঙালি পর্যটক কলমা পড়ার কারণে বেঁচে ফিরেছিলেন।
পহেলগামে (Pahalgam) হিন্দু পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় অসম বিশ্ববিদ্যালয়ের এক বাঙালি পর্যটক কলমা পড়ার কারণে বেঁচে ফিরেছিলেন। তবে তিনি শুধু একাই এভাবে বেঁচে ফেরেননি। বরং ওড়িশার সন্দীপ ভোল নামে আরেক হিন্দু পর্যটকও এভাবেই বেঁচে ফিরে এসেছেন। তবে তাঁর স্মৃতিতে এখনও এই ঘটনার ছবি তাঁড়া করে বেরাচ্ছে। এখনও তিনি ভুলতে পারেননি, তাঁর সামনে থাকা এক যুবকের শরীর কীভাবে গুলিতে ঝাঁঝড়া করে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে এরকম স্মৃতি তাঁর মনে গেঁথে যাবে তা তিনি কল্পনাও করতে পারেননি।
ঘটনাস্থল থেকে বেঁচে ফিরেছেন ওড়িশার হিন্দু বাসিন্দা
সন্দীপ পলেন, আমরা বিবাহ বার্ষিকীর উৎযাপনের জন্য পরিবারকে নিয়ে কাশ্মীর ঘুরতে গেছিলাম। ঘটনার দিন বৈসরনে একটু ওপরের দিকে কয়েকজন গিয়েছিলাম। আচমকাই গুলি চলা্র আওয়াজ পাই। আতঙ্কে আমরা সবাই মাটিতে শুয়ে পড়ি। তখন এক আতঙ্কবাদী বন্দুক নিয়ে এসে পুরুষ ও মহিলাদের আলাদা করে। এরপর সকলকে কলমা পড়তে বলে। আমার সামনে তিনজনকে গুলি করে মেরে ফেলে সে। আমি জোড়ে জোড়ে আল্লাহু-আকবর বলতে থাকি। যার ফলে আমাকে কিছু করে না। ওঁরা একটু দূরে যেতেই আমি আমার বাবা, মা ও স্ত্রীকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাই। আমাদের সঙ্গে আরও কয়েকজন পর্যটকও ছিলেন।
দেখুন পর্যটকের বক্তব্য
পহেলগামে জঙ্গি হামলা
প্রসঙ্গত, পহেলগামে ২২ এপ্রিলের জঙ্গি হামলায় ২৫ জন হিন্দু ভারতীয় পর্যটকের মৃত্যু হয়। এরমধ্যে একজন নেপালি পর্যটক ছিলেন এবং একজন স্থানীয় কাশ্মীরি মুসলমান ছিলেন। ঘটনার দিন জঙ্গিদের আটকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনার পর থেকে পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে ভারত সরকার।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)