North East Frontier Railway Infrastructural Work: উত্তর পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত নিউ জলপাইগুড়ি স্টেশনে টেকনিক্যাল কাজের জন্য বদল হল রেলের সূচীতে, দেখে নিন এক নজরে
পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত নিউ জলপাইগুড়ি স্টেশনে Pre Non - Interlocking এবং Non Interlocking এর কাজ চলবে। এই কারণে আজ বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ (19.08.2025) 75721 শিলিগুড়ি জংশন - হলদিবাড়ি DMU বাতিল থাকবে। আগামীকাল 15777/15778 নিউ জলপাইগুড়ি - আলিপুরদুয়ার জংশন - নিউ জলপাইগুড়ি টুরিস্ট এক্সপ্রেস, 55749/55750 নিউ জলপাইগুড়ি - হলদিবাড়ি - নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার, 55751/55752 নিউ জলপাইগুড়ি - হলদিবাড়ি - নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার , 15703/15704 নিউ জলপাইগুড়ি - বঙ্গাইগাঁও - নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, 15710/15709 নিউ জলপাইগুড়ি - মালদা টাউন - নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস আগামী কাল অবধি বাতিল থাকবে। পাশাপশি 75722 হলদিবাড়ি - শিলিগুড়ি DMU বাতিল থাকবে। এর পাশাপাশি আজ কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে। 52541 নিউ জলপাইগুড়ি - দার্জিলিং আজ নিউ জলপাইগুড়ির পরিবর্তে শিলিগুড়ি জংশন থেকে,52540 দার্জিলিং - নিউ জলপাইগুড়ি শিলিগুড়িতে যাত্রা শেষ করবে। এছাড়া 12041 হাওড়া - নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস আজ কিষণগঞ্জে যাত্রা শেষ করবে এবং আগামীকাল 12042 নিউ জলপাইগুড়ি - হাওড়া শতাব্দী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ির পরিবর্তে কিশান গঞ্জ থেকে ছাড়বে। এর পাশাপাশি আজ বেশ কিছু মেল এক্সপ্রেস , সুপার ফাস্ট ট্রেনের যাত্রার সময় সূচি পরিবর্তিত হচ্ছে বলে রেল সূত্রের খবর।