Uttar Pradesh Shocker: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহের জের, স্বামীকে পুড়িয়ে মারল স্ত্রী
স্ত্রীর বিরুদ্ধে জোর করে স্বামীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ (Wife Sets Husband On Fire)। গুরুতর আহত ব্যক্তিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়েছে।
মথুরা, ১০ অগাস্ট: স্ত্রীর বিরুদ্ধে জোর করে স্বামীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ (Wife Sets Husband On Fire)। গুরুতর আহত ব্যক্তিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়েছে। নতুন দিল্লির পুলিশ বিষয়টি জানিয়েছে।সোমবার সন্ধ্যায চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মথুরার কোশিকালান শহরে। আরও পড়ুন-Cattle Smuggling Case: আজ সমন এড়ালে অনুব্রতর বিরুদ্ধে কড়া পদক্ষেপ, ইঙ্গিত সিবিআইয়ের
পুলিশ জানিয়েছে, গুরুতর আহত ওই ব্যক্তির শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম চমন প্রকাশ। তাঁর স্ত্রী রেখা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে, জানতে পেরেই সর্ব হয়েছিলেন চমন। তাই তাঁকে প্রাণ দিতে হল।
সোমবার এই কারণেই দুজনের মধ্যে সামান্য বচসা হয়। এরপর চমন ঘুমিয়ে পড়লে, তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় রেখা। এরপর ঘুম ভেঙে নিজেকে আগুনের গ্রাসে দেখে প্রাণান্তকর চিৎকার শুরু করেন চমন। প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শরীরের সিংগভাগ পুড়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।
কোশিকালান থানার দায়িত্বে থাকা পুলিশকর্মী অনুজ কুমার জানিয়েছেন, “মৃত চমন প্রকাশের পরিবারের তরফে অভিযোগ পেয়েছি। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে। খুব শিগগির রেখাকে গ্রেপ্তার করা হবে। ”
(The above story first appeared on LatestLY on Aug 10, 2022 10:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

