Supreme Court On Muslim Marriage Act: 'ভালবাসা কোনও অপরাধ নয়' ১৫ বছরে বিয়ে বৈধ বলে মত সুপ্রিম কোর্টের
কিন্তু এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় শিশু অধিকার সুরক্ষায় জাতীয় কমিশন।
নয়াদিল্লিঃ ভালোবাসা (Love) কি ফৌজদারি অপরাধ? প্রশ্ন তুলে শিশু অধিকার সুরক্ষায় জাতীয় কমিশনের আগ বাড়িয়ে করা মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট(Supreme Court)। এ ধরনের মামলা করার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন বলে ভর্ৎসনা শীর্ষ আদালতের। ২০২২ সালের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে জাতীয় কমিশন। সেই মামলার রায়েই এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
জানা গিয়েছে, ২০২২ সালে ১৬ বছরের এক মুসলিম নাবালিকার সঙ্গে ৩০ বছরের এক যুবকের বিয়েকে স্বীকৃতি দিয়েছিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। ওই দম্পতি ও তঁদের সন্তানের সুরক্ষার নির্দেশও দেয় কোর্ট। সেই সময় হাইকোর্ট জানায়, মুসলিম পার্সোনাল আইন অনুসারে কোনও মুসলিম নাবালিকা তার বয়ঃসন্ধিকাল অথবা ১৫ বছরের বেশি হলেই তার পছন্দমতো জীবনসঙ্গী খুঁজে তাঁকে বিয়ে করতে পারেন। এর সঙ্গে পকসো আইনের কোনও সম্পর্ক নেই। কিন্তু এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় শিশু অধিকার সুরক্ষায় জাতীয় কমিশন।
এই মামলার রায়দানে সুপ্রিম কোর্ট জানায়, এই মামলা ভিত্তিহীন। দু'টি মানুষ যদি নিজের পছন্দে সংসার বেঁধে ভাল থাকে তবে তা কোনও অপরাধ নয়। এদিন বিচারপতি বি ভি নাগরত্ন ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ বিস্ময় প্রকাশ করে বলে, "ওঁরা বিয়ে করে ভাল আছে। এতে সমস্যা কোথায়? এই মামলার কোনও প্রাসঙ্গিকতা নেই। ভালবাসা কোনও অপরাধ নয়। তাই তাকে ফৌজদারি অপরাধের আওতায় ফেলা যায় না।" এদিন জাতীয় কমিশনকে তুলোধোনা করে বিচারপতি নাগরত্নের বেঞ্চ বলে, "আপনারা তো এই মামলায় কোনও পার্টিই নন। আপনাদের কাজ শিশুদের নিরাপত্তা দেওয়। ১৫ বছরের মেয়ে তো শিশু নয়। এই মামলা খারিজ করা হল। "
'ভালবাসা কোনও অপরাধ নয়' ১৫ বছরে বিয়ে বৈধ বলে মত সুপ্রিম কোর্টের
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)