Met Gala 2023: ২০০ কোটির হিরের নেকপিস পরে মেট গালায় হাঁটলেন প্রিয়াঙ্কা, নায়িকার কীর্তিতে হতবাক সকলে

মেট গালা ২০২৩ এর রেড কার্পেটে পরে হাঁটার জন্যে ইতালির ফ্যাশন ব্র্যান্ড ‘বুলগারি’র থেকে নেকপিসটি আনিয়েছেন দেশি গার্ল। ১১.০৬ ক্যারটের ওই হিরের নেকপিস পরে মেট গালার লাল গালিয়ায় হেঁটেছেন অভিনেত্রী।

Met Gala 2023: ২০০ কোটির হিরের নেকপিস পরে মেট গালায় হাঁটলেন প্রিয়াঙ্কা, নায়িকার কীর্তিতে হতবাক সকলে
Priyanka Chopra Diamond Necklace on Met Gala 2023 (Photo Credits: Instagram)

মুম্বই, ২ মেঃ সোমবার আমেরিকার নিউ ইয়র্কে বিশ্বের সেরা ফ্যাশন শো মেট গালার (Met Gala) আসর বসেছিল। মেট গালা মানেই তারকাদের ফ্যাশনের ঝলকানি। নামীদামী সব ফ্যাশন ডিজাইনারদের নকশা করা পোশাকে সেজে ওঠেন দেশ বিদেশের তারকারা। সেরার সেরা হওয়ার তাগিদে কোটি কোটি টাকাও খরচ করতে দ্বিধা করেন না তাঁরা। দেশ হোক কিংবা বিদেশ যেকোনো মঞ্চেই প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) উপস্থতি আলাদা ভাবে নজর কাড়ে সকলের। মেট গালা ২০২৩ এর (Met Gala 2023) মঞ্চেও নজরকারা ছিলেন পিগি চপস। বিশেষ করে নায়িকার গলার হিরেখচিত নেকপিসটি। প্রিয়াঙ্কার গলার ১১.৬ ক্যারটের ওই হিরের নেকলেসের দাম শুনলে আপনার চক্ষু চড়ক গাছ হতে বাধ্য।

মেট গালায় প্রিয়াঙ্কার হিরেখচিত নেকলেস...

Priyanka Chopra Diamond Necklace on Met Gala 2023 (Photo Credits: Instagram)

আরও পড়ুনঃ  ১ লক্ষ মুক্তখচিত সাদা গাউনে মেট গালায় হাঁটলেন আলিয়া, পোশাকের ইতিহাস জানুন

মেট গালা ২০২৩ এর রেড কার্পেটে পরে হাঁটার জন্যে ইতালির ফ্যাশন ব্র্যান্ড ‘বুলগারি’র থেকে নেকপিসটি আনিয়েছেন দেশি গার্ল। ১১.০৬ ক্যারটের ওই হিরের নেকপিস পরে মেট গালার লাল গালিয়ায় হেঁটেছেন অভিনেত্রী। কিন্তু হিরের ওই নেকপিসের ঝলকানির চাইতে অনেক বেশি চোখ টেনেছে তার দাম।

মেট গালা ২০২৩-এ প্রিয়াঙ্কা... 

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

মেট গালা ২০২৩ এর একাধিক ছবি প্রিয়াঙ্কা (Priyanka Chopra at Met Gala 2023) শেয়ার করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে। যেখানে ঝলমল করছে তার গলার হিরেখচিত ওই নেকপিসটি। যার দাম ২৫ মিনিয়ল মার্কিন ডলার। ভারতীয় মূল্যে ওই নেকপিসের দাম ২০৪ কোটি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও মেট গালার জন্যে এমন কীর্তিই করেছেন প্রিয়াঙ্কা।

 

(The above story first appeared on LatestLY on May 02, 2023 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).