Pakistani Nationals Viral Video: 'গাড়ি থেকে ঝাঁপ দেবো তাও ফিরব না' ভারতকে ভালবেসে পাকিস্তান ফিরতে নারাজ তরুণী

বেঁধে দেওয়া হয়েছে সময়। তার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে মোদী সরকারের তরফে। আর তাই গত দু'দিন ধরে আটারি-ওয়াঘা সীমান্তে পারাপারের ভিড়।

সীমা হায়দার (ছবিঃX)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গিহানার (Pahalgam Terror Attack) জেরে তলানিতে ঠেকেছে ভারত-পাকিস্তান (India-Pakistan) সম্পর্ক। পড়শিদেশ পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত সরকার (Indian Government)। যার মধ্যে অন্যতম হল পাকিস্তানি নাগিরিকদের ভিসা বাতিল। বেঁধে দেওয়া হয়েছে সময়। তার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে মোদী সরকারের তরফে। আর তাই গত দু'দিন ধরে আটারি-ওয়াঘা সীমান্তে পারাপারের ভিড়। ভারত ছেড়ে পাকিস্তানে যাচ্ছেন সেখানকার নাগরিকেরা। আর এই সময় ভাইরাল হয়েছে এক পাকিস্তানি মহিলার বক্তব্য।

ভারতকে ভালবেসে ফেলেছেন, দেশে ফিরে যেতে নারাজ পাকিস্তানি তরুণী, ভাইরাল হল তাঁর বক্তব্য

পাকিস্তানে ফিরতে বেঁকে বসেছেন তিনি। ভারতকে ভালবেসে এদেশেই থেকে যেতে চান তিনি। জানা গিয়েছে, ওই মহিলার নাম সীমা হায়দার। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, "আমায় সাহায্য করুন। আমি পাকিস্তানে ফিরে যেতে চাই না। আমি এখানেই থাকতে চাই। মরে যাবো, গাড়ি থেকে ঝাঁপ দেবো, যা খুশি করে নেবো কিন্তু ওখানে ফিরে যাবো না।" 'ভারত ভালো লাগে আপনার?' সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "খুব ভাল লাগে। ভারতের মানুষজনকে, এখানকার খাওয়া-দাওয়া, পরিবেশ সবকিছু আমার ভীষণ পছন্দের।" সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পাকিস্তানি মহিলার এই বক্তব্য।

ভারতকে ভালবেসে পাকিস্তান ফিরে যেতে নারাজ তরুণী

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement