Kolkata: কলকাতা পুলিশের বড় সাফল্য, ৩৬০১ কেজি মাদক-সহ গ্রেপ্তার তিন
কলকাতায় ফের উদ্ধার হল প্রচুর পরিমাণ মাদক। শনিবার একটি অভিযান চালিয়ে কলকাতার আনন্দপুর এলাকা থেকে ৩০ কোটি টাকা বাজারমূল্যের ৩৬০১ কেজি ওজনের পোস্তার খোলা (poppy straw) বাজেয়াপ্ত করল পুলিশ।
কলকাতা: কলকাতায় ফের উদ্ধার হল প্রচুর পরিমাণ মাদক। শনিবার একটি অভিযান চালিয়ে কলকাতার আনন্দপুর এলাকা থেকে ৩০ কোটি টাকা বাজারমূল্যের ৩৬০১ কেজি ওজনের পোস্তার খোলা (poppy straw) বাজেয়াপ্ত করল পুলিশ। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে কলকাতার আনন্দপুরে একটি গোডাউনে হানা দেয় কলকাতা পুলিশের (Kolkata police) একটি দল। তল্লাশি চালানোর পর সেখান থেকে ৩৬০১ কেজি পোস্তার খোলা বাজেয়াপ্ত করা হয়। নেশার কাজে ব্যবহার হওয়া এই মাদকের আন্তর্জাতিক বাজারে দাম রয়েছে ৩০ কোটি টাকা। এই ঘটনার মাস্টারমাইন্ড সুলতান আহমেদ (৩৯) ছাড়াও তার দুই সাগরেদ ফাহিজ আলম (৫৫) ও মহম্মদ কালিম (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ওই গোড়াউনটি কলকাতার পশ্চিম চৌভাগা এলাকার জি২৫/১৪৮ গুলসন কলোনি ছিল।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Kolkata Fatafat Result Today, 17 June: কলকাতা ফটাফট খেলায় ঘোষ বাবুর টিপস নিন আর বাজিমাত করুণ, আজ মঙ্গলবার ফটাফট লটারি রেজাল্ট দেখুন অনলাইনে
Advertisement
Advertisement
Advertisement