Chhattisgarh: চাষের জমি থেকে উদ্ধার কঙ্কাল, আতঙ্কিত গ্রামবাসী, তদন্তে নেমেছে পুলিশ
মাওবাদী অধ্যুষিত রাজ্য ছত্তিশগড়ের বিভিন্ন প্রান্তে বিগত কয়েকমাস ধরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।
মাওবাদী অধ্যুষিত রাজ্য ছত্তিশগড়ের বিভিন্ন প্রান্তে বিগত কয়েকমাস ধরে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। মাওবাদী ও বাহিনীর গুলিতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অনেকের। এই অবস্থায় বলরামপুর (Balrampur) এলাকার দহেজওয়ার গ্রামের জমি থেকে উদ্ধার হল মানবদেহের কঙ্কাল। জানা যাচ্ছে, শুক্রবার সকালে জমিতে চাষ করতে গিয়ে হাড় দেখতে পান এক ব্যক্তি। আতঙ্কিত হয়ে থানায় গিয়ে সবটা জানায়। তারপরেই পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কাল উদ্ধার করে। সেগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যা পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বেশ কয়েক বছর ধরেই দেহটি মাটিতে পোঁতা ছিল। যদিও তাঁর নাম, পরিচয় এখনও কিছুই জানা যায়নি।
Advertisement
সম্পর্কিত খবর
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
Chhattisgarh Rape Case: খাড়গাওয়ানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নির্যাতিতার
Chhattisgarh: ছত্তিশগড়ে গাড়ি দুর্ঘটনায় আহত নাবালিকাকে নিয়ে পলাতক দম্পতি, ১৫ ঘন্টা পর নাকা চেকিংয়ে আটক গাড়ির চালক, উদ্ধার মৃতদেহ
Chhattisgarh Cricket Premier League 2025 Live Streaming: রায়পুর রাইনোস বনাম বস্তর বাইসনস, রাজনন্দগাঁও প্যান্থার্স বনাম বিলাসপুর বুলস; ছত্তিশগড় ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৫ লাইভ স্ট্রিমিং
Advertisement
Advertisement
Advertisement