Haryana Shocker: বিয়ের রাতে দুষ্কৃতীর গুলিতে আহত নববধূ, রোহতকে চাঞ্চল্য

বুধবার রাতে বিয়ের পরে পরেই অজ্ঞাত পরিচয় যুবকের গুলিতে আহত নববধূ। জানা গেছে, বিয়ে মিটলে নববিবাহিত দম্পতি ও বরের ভাই তিনজনে মিলে রোহতকের ভালি আনন্দপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন তাঁরা।

Haryana Shocker: বিয়ের রাতে দুষ্কৃতীর গুলিতে আহত নববধূ, রোহতকে চাঞ্চল্য
Representational image (Photo Credit: ANI)

চণ্ডীগড়, ৩ ডিসেম্বর:  বুধবার রাতে বিয়ের পরে পরেই অজ্ঞাত পরিচয় যুবকের গুলিতে আহত নববধূ।  জানা গেছে, বিয়ে মিটলে নববিবাহিত দম্পতি ও বরের ভাই তিনজনে মিলে রোহতকের ভালি আনন্দপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন তাঁরা।  সেই সময়ই তাঁদের উপরে গুলি চলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি নববিবাহিতা। তাঁর অবস্থা আশঙ্কাজনক।  হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে আনন্দপুর ভালি গ্রামের বাসিন্দা মোহন বিয়ের রাতে নতুন বউ ও ভাইকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথেই একটা মন্দিরের কাছে দুষ্কৃতীরা তাঁদের গাড়ি আটকায়। অভিযুক্ত নববধূকে লক্ষ্য করে গুলি চালায়। এবং পালানোর আগে মোহন ভাইয়ের গলার সরু চেন ছিনিয়ে নেয়। চণ্ডীগড়ের নামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নববধূ। আরও পড়ুন- Extra Marital Affair: তৃণমূলনেতা মেসোশ্বশুরের সঙ্গে পরকীয়ার জের, ২৫ বছরের স্ত্রীকে তালাক স্বামীর

অভিযুক্ত একটি টয়োটা ইনোভা গাড়িতে এসেছিল। গুলি চালিয়ে ছিনতাইয়ের পর ঘটনাস্থল থেকে উধাও হয়। মোহনের পরিবারের তরফে থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩৪১, ৩৪, ৩৭৯-বি ধারায় মামলা রুজু হয়েছে।  অস্ত্র আইনেও মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

(The above story first appeared on LatestLY on Dec 03, 2021 02:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).