Gujarat Road Accident: গত ১২ ঘণ্টায় চারটি পথ দুর্ঘটনায় গুজরাটে নিহত ৭
গত ১২ ঘণ্টায় গুজরাট আহমেদাবাদে পথ দুর্ঘটনায় ৭ জনের নৃশংস মৃত্যু হয়েছে। চারটি দুর্ঘটনার অভিযোগ দায়ের করেছে আহমেদাবাদ পুলিশ।
- Read in
- বাংলা
আহমেদাবাদ, ২৭ জানুয়ারিঃ গত ১২ ঘণ্টায় গুজরাটের আহমেদাবাদের চারটি ভিন্ন জায়গার পথ দুর্ঘটনায় (Gujarat Road Accident) মৃত্যু হয়েছে ৭ জনের। বৃহস্পতিবার রাতে আহমেদাবাদ শহরে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এক মোটর বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দিপু কাঠেরিয়া নামে ওই বাইক আরোহীর। গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
ওই একই রাতেই রাজকোট যমুনানগর হাইওয়েতে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ট্রাকের। গাড়িতে ১ শিশু সহ ৩ জন ছিলেন। ৩ জনেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। শুক্রবার সকালে আহমেদাবাদের মেহসানা হাইওয়েতে ঘটে তৃতীয় দুর্ঘটনাটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও ২ জনের।
আরও পড়ুনঃ চলন্ত ট্রেনের সামনে মারণ ঝাঁপ, আত্মঘাতী দম্পতি
চতুর্থ দুর্ঘটনাতে আরও এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। গত ১২ ঘণ্টায় গুজরাট আহমেদাবাদে পথ দুর্ঘটনায় ৭ জনের নৃশংস মৃত্যু হয়েছে। চারটি দুর্ঘটনার অভিযোগ দায়ের করেছে আহমেদাবাদ পুলিশ।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 27, 2023 01:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

